দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলা: দস্যু-সহযোগীদের সম্পৃক্ততার সন্দেহ

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে সাম্প্রতিক হামলায় বনদস্যু ও তাঁদের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে কোস্টগার্ড।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোংলায় কোস্টগার্ড স্টেশনে হামলায় দস্যু-সহযোগীদের সম্পৃক্ততার সন্দেহ

বাগেরহাটের মোংলায় জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে সাম্প্রতিক হামলায় বনদস্যু ও তাঁদের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করছে বাহিনীটি।

আজ শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে এই মতবিনিময় হয়।

১১ জুন কোস্টগার্ডের স্টেশনটিতে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় দায়িত্বরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন।

কোস্টগার্ড বলছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান চালানো হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতবিনিময়ে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন এলাকাটি বনদস্যু ও তাদের সহযোগীদের একটি ‘ঘাঁটি’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর দস্যুদের কাছে রসদ, অস্ত্রসহ অন্যান্য সহায়তা-সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হয়। এতে বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়ে। তাই বনদস্যু ও তাদের সহযোগীরা এলাকাটিতে কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে পারছে না। এ কারণেই তারা হামলা চালায় বলে মনে করছে কোস্টগার্ড।

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, কোনো অপপ্রচার, গুজব কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এই বাহিনীকে দায়িত্ব পালন থেকে বিচ্যুত করতে পারবে না। আইন ও রাষ্ট্রীয় স্বার্থে কোস্টগার্ডের কার্যক্রম ভবিষ্যতেও একই দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু-জলদস্যু বাহিনী নির্মূলসহ জেলে-বাওয়ালি-মৌয়াল-বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় কোস্টগার্ডের নেতৃত্বে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মতবিনিময়ে এ তথ্য জানিয়ে বলা হয়, অভিযান দুটি হলো-‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৩৯ জন বনদস্যু-জলদস্যুকে আটক করা হয়। তাঁদের হাত থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজ, ককটেল, টেলিস্কোপ, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, বাহিনীটির ধারাবাহিক অভিযান, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারিসহ প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের কারণে সুন্দরবনের সক্রিয় দস্যুরা বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। দস্যুরা এখন আর আগের মতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। তাঁদের চলাচল, অস্ত্র সরবরাহ, অর্থ সংগ্রহসহ সংগঠন পরিচালনার সক্ষমতা কমে এসেছে। এই চাপের মুখে ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তাঁর সহযোগীরা গত ১৭ মে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। সুন্দরবনে সক্রিয় ডাকাতসহ দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন তাঁরা। যাঁরা আত্মসমর্পণ করবেন, তাঁদের পুনর্বাসনসহ অন্যান্য বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কোস্টগার্ডের পর্যবেক্ষণ হলো, সুন্দরবনে সারা বছর সমানভাবে দস্যুতা হয় না। ইলিশ ধরার মৌসুম, অন্যান্য মাছ আহরণের মৌসুম, মধু সংগ্রহের মৌসুমে দস্যুদের তৎপরতা বেড়ে যায়। কারণ হিসেবে বলা হয়, মৌসুম অনুযায়ী, বিপুলসংখ্যক জেলে, মৌয়াল, বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করেন। আর তাঁদের নিশানা করে দস্যুরা।

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে ছয় থেকে আটটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়। প্রতিটি বাহিনীতে সাধারণত ৮ থেকে ১০ কিংবা ১২ জন সদস্য থাকেন। বনজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সরু খাল ও চ্যানেলকে দস্যুরা আত্মগোপনের স্থান হিসেবে ব্যবহার করেন। বর্তমানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে। অভিযান পরিচালনা করা হচ্ছে।

সুন্দরবনের বিশাল আয়তনের তুলনায় কোস্টগার্ডের জনবল প্রয়োজনের তুলনায় কম বলে মতবিনিময়ে উল্লেখ করা হয়। ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, দায়িত্বে থাকা কোস্টগার্ডের সদস্যদের দীর্ঘ সময় কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের সুযোগও থাকে না। দস্যুরা মাঝেমধ্যে এসব সীমাবদ্ধতার সুযোগ নিয়ে ফাঁকা আউটপোস্টে হামলার চেষ্টা করে। তবে দ্রুত অতিরিক্ত সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

দস্যুতা দমনের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হিসেবে ভুক্তভোগীদের নীরবতাকে দায়ী করছেন কোস্টগার্ড কর্মকর্তারা। তাঁদের মতে, অনেকে অপহরণের শিকার হলেও ভয়ে বিষয়টি প্রশাসনকে জানান না।

অপহরণের ঘটনা বনের ভেতরে ঘটে। আর মুক্তিপণের টাকা অনেক সময় মোংলা, বরগুনা, পাথরঘাটা কিংবা খুলনা শহরের বিভিন্ন এলাকায় হাতবদল হয় বলে অভিযোগ আছে। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঠানো মুক্তিপণের অর্থের গতিপথ অনুসরণ করে একাধিক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে নজরদারি অব্যাহত রয়েছে।

দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল, নদীতীরবর্তী সীমান্ত এলাকায় অনুপ্রবেশসহ অপরাধ দমনে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। এ ছাড়া মোংলা সমুদ্রবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড কাজ করছে বলে জানান তিনি।

সাধারণ জিজ্ঞাসা

মোংলায় কোস্টগার্ড স্টেশনে কবে হামলা হয়েছিল?
১১ জুন
কোস্টগার্ড কী বলছে হামলার কারণ নিয়ে?
কোস্টগার্ড মনে করছে বনদস্যু ও তাঁদের সহযোগীরা হামলা চালিয়েছে

বিষয়

মন্তব্য

আরও: বাংলাদেশ

সব দেখুন →
Govt plans short, medium, long-term measures to tackle gas, power crises: Mahdi Amin | News Flash
বাংলাদেশ

মাহদী আমিন: গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারের তিনধাপ পরিকল্পনা

BGB seizes contraband worth Tk 1.43cr in five drives | Others
বাংলাদেশ

বিজিবি পাঁচ অভিযানে জব্দ করলো ১.৪৩ কোটি টাকার চোরাই মাল

Control room set up to monitor fertiliser supply, stock, distribution | Others
বাংলাদেশ

সারের বণ্টন ও স্টক নিয়ন্ত্রণে ডিএইচসি চালু করল নিয়ন্ত্রণ কক্ষ

Industrial gas supply to rebound to 1.5-month ago level tomorrow: PM | News Flash
বাংলাদেশ

শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

AI must be adopted as programme to boost productivity, competitiveness: Zabihullah | News
বাংলাদেশ

জাবিহুল্লাহ: এআই বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় অপরিহার্য

100pc local employment possible in RMG sector without foreign officials: Mahdi Amin | News
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বললেন, আরএমজি শিল্পে ১০০ শতাংশ স্থানীয় কর্মসংস্থান সম্ভব

PM directs steps to boost farm output, cut import dependence | At a Glance
বাংলাদেশ

প্রধানমন্ত্রী খাদ্য আমদানি কমানোর জন্য কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন

No 'ghost cases' filed in Bangladesh after Aug 5, 2024: Law Minister | News Flash
বাংলাদেশ

৫ আগস্ট ২০২৪-এর পর থেকে বাংলাদেশে 'ভুতুড়ে মামলা' দায়ের হয়নি: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস

Sri Lanka's famed beach shack battles demolition | International
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বিখ্যাত বিচ ওয়াডিয়া শ্যাক ধ্বংসের হুমকির মুখে

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের পতন বিশ্বব্যাপী কর্তৃত্ববাদীদেরকে উৎসাহিত করছে: প্রতিবেদন