প্রথম আলো আয়োজন করেছে ‘ফুটবল সিগমা’। পাঠক–দর্শকেরা নির্ধারিত ওয়েবসাইটে বিশ্বকাপ চলাকালীন ৩৯ দিনই খেলতে পারবেন কুইজ। থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।
প্রতিদিন প্রকাশিত কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লিডারবোর্ডের মাধ্যমে শীর্ষ ১১ জনের প্রত্যেকে পাবেন বিকাশে ১ হাজার টাকা করে। তিন ধাপের (স্টেজ) এই কুইজ প্রতিযোগিতায় প্রথম ধাপ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী ২ জনের প্রত্যেকে একটি করে ইলেকট্রিক বাইক এবং দ্বিতীয় ধাপ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী ২ জনের প্রত্যেকে পাবেন একটি করে এলইডি টিভি। পুরো টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ পয়েন্টধারী একজন পাবেন আইফোন–১৭ প্রো ম্যাক্স।
অংশগ্রহণকারীকে বাংলাদেশের নাগরিক, কমপক্ষে ১৮ বছর বয়সী এবং একটি যাচাইকৃত ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টধারী হতে হবে। কোনো ধরনের মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা যাবে না। ক্যাম্পেইনের অংশগ্রহণের জন্য একজন ব্যক্তি শুধু একবারই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত ওটিপি (OTP) কারও সঙ্গে শেয়ার করা যাবে না।






























