দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ রেফারিকে সোমালিয়ায় রাজকীয় সংবর্ধনা

বিশ্বকাপে রেফারিং করতে যুক্তরাষ্ট্রে যাওয়া সোমালিয়ার ওমর আরতানকে মায়ামি বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠানো হয়, ফিরে আসা মাতৃভূমিতে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেয় সোমালিয়া

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সেই রেফারিকে রাজকীয় সংবর্ধনা দিল সোমালিয়া

যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন অনাকাঙ্ক্ষিত, আর তাতেই সোমালিয়ায় হয়ে গেলেন জাতীয় গর্বের প্রতীক। বিশ্বকাপে রেফারিং করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সোমালিয়ার ওমর আরতান। কিন্তু মায়ামি বিমানবন্দর থেকে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়। রাজধানী মোগাদিশুতে ফেরার পর এই ফুটবল রেফারিকে ফুল দিয়ে স্বাগত জানান দেশটির সরকারি কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন কয়েক হাজার সোমালিয়ান সাধারণ নাগরিকও। তাঁরা আরতানকে আকাশি-নীল রঙের সোমালি পতাকায় জড়িয়ে নেন। মোগাদিশুর একটি স্টেডিয়ামে হাজারো মানুষ জড়ো হয়ে রীতিমতো সংবর্ধনা দেন তাঁকে।

২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারি হওয়া আরতানের এবারই প্রথম বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার কথা ছিল। সোমালিয়ার ইতিহাসে এমন কীর্তি প্রথম। তবে ফিফা তাঁকে অফিশিয়ালদের তালিকায় রাখলেও যুক্তরাষ্ট্র তাঁকে দেশটিতে ঢুকতে দেয়নি। এ ঘটনার পর ফিফা তাঁকে রেফারি তালিকা থেকে বাদ দিয়েছে।

কেন তিনি যুক্তরাষ্ট্রে অনুমতি পেলেন না—ট্রাম্প প্রশাসনের এক সূত্র বিবিসকে জানিয়েছে, ‘এই ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি খুঁজছিলেন। তবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর নেতিবাচক তথ্য পাওয়া গেছে, যার মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও রয়েছে। এর ফলে অভিবাসন ও জাতীয়তা আইনের অধীনে ওই ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।’

আরতান অবশ্য এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। নিউইয়র্ক টাইমসকে তিনি জানান, মার্কিন কর্তৃপক্ষ তাঁকে সোমালি উগ্রপন্থী গোষ্ঠী আল-শাবাবের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞেস করেছিল। তিনি তাঁদের বলেছেন ওই গোষ্ঠী সম্পর্কে কিছুই জানেন না। সংবাদমাধ্যমটিকে তিনি আরও বলেছেন, ‘আমার মনে হয় তাদের (যুক্তরাষ্ট্র সরকার) আমার দেশের সঙ্গে কোনো সমস্যা আছে।’ ফিফার অনুমোদন করা রেফারিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক’ ছাড়া বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

আরতান অবশ্য দ্রুতই সবকিছু ভুলে সামনে তাকাতে চান। মোগাদিশুতে সোমালিয়ানদের সংবর্ধনা পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে, তা শেষ। এটাই ভাগ্যে ছিল। ফিফা আমাকে যে সমর্থন দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আগামী বিশ্বকাপে অংশ নেব। আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি তরুণদের তাদের লক্ষ্য পূরণের লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করি।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

ওমর আরতান কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি?
ট্রাম্প প্রশাসনের এক সূত্র জানিয়েছে, ওমর আরতানের সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে সম্পৃক্ততার নেতিবাচক তথ্য পাওয়া গেছে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
ত্রিদেশীয় সিরিজ হারে শুরু নিগারদের
খেলা

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মেয়েদের দলের খারাপ শুরু, স্কটল্যান্ডের কাছে পরাজয়

এডিনবার্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেট হেরেছে বাংলাদেশের মেয়েদের দল।

মিনিট পড়া
এবার নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশের মেয়েদের
খেলা

এডিনবরায় নেদারল্যান্ডসের কাছে ৮ রানে পরাজিত বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল

এডিনবরায় তিন জাতি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মিনিট পড়া
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু
খেলা

আইপিএল শিরোপা দ্বিতীয়বার জিতল কোহলির বেঙ্গালুরু

আইপিএলের প্রথম ১৭ মৌসুমে চ্যাম্পিয়ন না হয়ে দুই মৌসুম পর দুবারের চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মিনিট পড়া
আইপিএল নিয়ে টেন্ডুলকারের তিন প্রস্তাব
খেলা

আইপিএলে ব্যাটসম্যান-বোলার ভারসাম্যে টেন্ডুলকারের তিন প্রস্তাব

আইপিএলে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য নেই বলে অভিযোগের প্রেক্ষিতে শচীন টেন্ডুলকার তিনটি প্রস্তাব দিয়েছেন।

মিনিট পড়া
আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
খেলা

আইসিসি বোর্ড সভায় টেস্টে গোলাপি বল, নারী বিশ্বকাপে দল বাড়ানোর অনুমোদন

আইসিসির বোর্ড সভায় টেস্ট ক্রিকেটে গোলাপি বল ব্যবহার, নারী বিশ্বকাপের দল বাড়ানো এবং টি-টুয়েন্টি ম্যাচের বিরতি কমানোর মতো নতুন নিয়মের অনুমোদন দেওয়া হয়েছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া