এমন দিন কি আর প্রতিদিন আসে! অস্ট্রেলিয়া কোনো রান তোলার আগেই বাংলাদেশ তুলে নিয়েছে ৩ উইকেট। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়নদের যেভাবে বিব্রত করেছে বাংলাদেশ, সে সব দেখে নেওয়া যাক এক ঝলকে—
অস্ট্রেলিয়ার অভূতপূর্ব পতন
১ ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবার শূন্য রানে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া। ওয়ানডেতে কোনো রান তোলার আগেই প্রথম তিন উইকেট হারানো মাত্র চতুর্থ দল অস্ট্রেলিয়া। আগের তিনটি দলের মধ্যে সর্বশেষ দলটি ছিল বাংলাদেশ; ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলেই এমন দশা হয়েছিল খালেদ মাসুদের দলের, হ্যাটট্রিক করেছিলেন চামিন্ডা ভাস।






























