দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)উখিয়ায় বিধ্বংসী পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ এল-এর ১১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাখুলনায় অন্ধ মহিলার হত্যার ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডএমইপি হাই-টেক মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবেডিএমপির আহ্বান: সিআইএমএসে নিবন্ধন করে শহরের নিরাপত্তা শক্তিশালী করুনসিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধুশফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভবআনোয়ারায় চীনের অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণকাজ আগামীকাল শুরুচট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডনেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবসগাইবান্ধায় ১২৭০ ট্যাবলেট ইয়াবা সহ এক বাস যাত্রী আটকশিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদসরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনাসাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণাবাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনাবিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে জনসাধারণের বিশ্বাস হারাবে: আনী

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ: শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ

বিশ্বকাপ মৌসুমেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ প্রস্তুত।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজ আরও একটি অপূর্ণতা ঘোচানোর সুযোগ বাংলাদেশের

বাংলাদেশ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে। গত পরশু প্রথম ম্যাচে জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই বাংলাদেশ সিরিজ জিতবে। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি খেলা হবে।

বিশ্বকাপের মহাযজ্ঞে আজ থেকে পুরো বিশ্বই বুঁদ হয়ে যাবে। তবে বাংলাদেশের মানুষকে এখনই সে সুযোগ পুরোপুরি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিতে গেলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসবে।

গত পরশু সিরিজের প্রথম ম্যাচে সময় যত গড়িয়েছে, ততই ভরে উঠেছে শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। আজও সে রকম হলে অস্বাভাবিক কিছু হবে না তা। তবে গত দুই দিনের বৃষ্টির পর আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা থাকাতেই যা একটু অস্বস্তি।

বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আনন্দ এখন আর বিশেষ কিছু নয়, ওয়ানডেতে তো একদমই নয়। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে বাংলাদেশ হারিয়েছে প্রায় সব প্রতিপক্ষকে। তবু একটা আফসোস থেকেই গেছে—টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।

গত এক দশকে তা–ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগই এসেছে ১৬ বছর পর! বাংলাদেশের সামনে উপলক্ষটাকে আরও বেশি করে রাঙানোর সুযোগ চলে এসেছে তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচটি জেতায়। বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ বাংলাদেশের। আজ জিতলে সে আনন্দে ভাসা যাবে এক ম্যাচ বাকি থাকতেই।

প্রথম ম্যাচটা জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর না জেতার আক্ষেপও শেষ হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াও তাতে বুঝেছে মাঝের সময়টায় কতটা বদলে গেছে বাংলাদেশ দল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের আগে জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তান আর ভারতের বিপক্ষেই জয় ছিল বাংলাদেশের।

ঘরের মাঠে বাংলাদেশকে হারানোটা এখন প্রতিপক্ষের জন্য কঠিনই। সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেই যেমন জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর পাকিস্তান। এই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়াই যে বাংলাদেশের পরবর্তী শিকার হতে পারে, তার একটা লক্ষণ বাংলাদেশ দেখিয়েছে প্রথম ওয়ানডেতেই। বৃষ্টির কারণে ম্যাচটা পুরোপুরি শেষ হতে না পারলেও বাংলাদেশের ৮ উইকেটে করা ২৮৪ রানের জবাবে ৯ উইকেটে ১৯১ পর্যন্তই যেতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টি আসায় বাংলাদেশ শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ম্যাচ জিতেছে ৮৬ রানে।

ব্যাটিংয়ে শুরুর সময়টুকু বাদ দিলে অস্ট্রেলিয়াকে ঠিক অস্ট্রেলিয়া মনে হয়নি। সঙ্গে তাদের জন্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিংটাও। প্রথম ওয়ানডেতে চারটি ক্যাচ ছেড়েছে তারা। ওদিকে এক নাথান এলিস ছাড়া বাকি বোলারদের কেউই বাংলাদেশের ব্যাটসম্যানদের সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেননি।

বাংলাদেশের অবশ্য আপাতত অস্ট্রেলিয়ার মতো এত দুশ্চিন্তা নেই। ৪ বছর পর ওয়ানডেতে ফিরে মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্স আরও বেশি আশা দেখাচ্ছে তাদের। সর্বশেষ কয়েকটি সিরিজেই লোয়ার মিডল অর্ডারে কারও ব্যাটে রান খুঁজে বেড়াচ্ছিল বাংলাদেশ দল। আফিফ হোসেনের পর সে বিবেচনায় সুযোগ আসে মোসাদ্দেকের। প্রথম ম্যাচে নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেছেন তিনি, বল হাতেও উইকেট পেয়েছেন। সঙ্গে নাহিদ রানার গতিও বড় হুমকি অস্ট্রেলিয়ানদের জন্য।

শুধু তো গতি নয়, প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসকে আউট করে তাঁর সঙ্গে তর্কেও জড়িয়েছেন নাহিদ রানা। তাঁর সে হুঙ্কার সিরিজের ঝাঁজও কিছুটা বাড়িয়ে দিয়েছে।

আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ বছর পর করা বাংলাদেশের সিরিজ জয়ও এখন ৩৮টি। সংখ্যাটা ৩৯ হয়ে যেতে পারে আজই। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই সেটি বাংলাদেশের জন্য হয়ে থাকবে বিশেষ কিছু।

সাধারণ জিজ্ঞাসা

বাংলাদেশ কতবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে?
এখনো কোনোবার জিতেনি। আজ জিতলে প্রথমবারের মতো জিতবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের গত পারফরম্যান্স কেমন?
২১ বছর পর গত পরশু প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Ebadot returns from paternity leave as Bangladesh's pace injury woes deepen | Sports
খেলা

ইবাদতের ফিরে আসায় অস্ট্রেলিয়া টুরে দ্রুতগতির সঙ্কট থেকে উদ্ধার বাংলাদেশ

Govt starts from ‘zero’ to achieve Olympic dream: Aminul | News
খেলা

অলিম্পিক পদকের স্বপ্ন বাস্তব করতে শূন্য থেকে শুরু করল সরকার: আমিনুল

Government eyes big profits from next world cup broadcasts: Swapon | News Flash
খেলা

সরকার পরবর্তী বিশ্বকাপের সম্প্রচার থেকে প্রত্যাশিত বিজ্ঞাপন আয়

Closing and award distribution ceremony of Notun Kuri Sports tomorrow | News Flash
খেলা

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান আগেরোজ: প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন

Closing and award distribution ceremony of Notun Kuri Sports tomorrow | News
খেলা

নতুন কুড়ি স্পোর্টসের সমাপ্তি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ঢাকায়

Spurs beat Auckland FC before record New Zealand crowd | Sports
খেলা

টটেনহাম হটস্পার অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারিয়েছে, রেকর্ড দর্শকসংখ্যায় ম্যাচ

Varane concussions motivate Como to ban heading in academy teams | Sports
খেলা

ভারেনের মস্তিষ্কের আঘাত থেকে শিক্ষা নিয়ে কোমো একাডেমি হেডিং নিষিদ্ধ করল

Hodge, Hope give West Indies edge in rain-impacted Pakistan Test | Sports
খেলা

হজ ও হোপের অপরাজিত ইনিংস দিয়ে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে নেতৃত্ব গ্রহণ

No alternative to sports to save youth from mobile and drug addiction: Anee | News
খেলা

খেলাধুলা ছাড়া যৌবনকে মোবাইল ও ড্রাগ আসক্তি থেকে বাঁচানো নেই: আনি

সর্বশেষ সংবাদ

Youth awarded life imprisonment in Ctg child rape case | Law and Court
বাংলাদেশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

Historic Nazirpur War Day observed in Netrokona with due honour | District
বাংলাদেশ

নেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবস

Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Govt plans special Biman ticket discounts for expatriates | News
বাংলাদেশ

সরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনা

Sakhawat makes surprise inspection of Satkhira hospitals | News
স্বাস্থ্য

সাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

BNP will also lose public trust if it follows AL's path: Anne | News
রাজনীতি

বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে জনসাধারণের বিশ্বাস হারাবে: আনী

Trump giving Iran talks 'some space': UN envoy | International
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য 'কিছু জায়গা' দিলেন: জাতিসংঘের রাষ্ট্রদূত

RCC meeting with REDA discusses ways to prevent dengue, waterlogging | District
স্বাস্থ্য

রাজশাহী সিটি কর্পোরেশন ও রিডা-র বৈঠকে ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে আলোচনা

UN chief urges immediate removal of all Syria sanctions | International
আন্তর্জাতিক

জাতিসংঘের প্রধানের আহ্বান: সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া

Mintoo urges BNP leaders-activists to stay united to win local polls | News
রাজনীতি

মিন্টুর আহ্বান: স্থানীয় নির্বাচনে জয়ের জন্য বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

Tree planting must be followed by proper care, maintenance: State Minister | Others
অর্থনীতি

রাষ্ট্রমন্ত্রী বললেন, গাছ লাগানোর পাশাপাশি যত্ন ও রক্ষণাবেক্ষণ অপরিহার্য