এলপিএলে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে এবারের এলপিএল।
এবারের এলপিএলে ড্রাফট হয়েছে গত সোমবার। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের ৩২ ক্রিকেটারের। তবে ড্রাফট থেকে শুধু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাস ড্রাফটের আগে সরাসরি চুক্তিতেই দল পেয়েছিলেন।
টুর্নামেন্টে সাকিব আর তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন ও মিরাজ খেলবেন গল টাইটানসের হয়ে। হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।
এবারের এলপিএলে থাকছে আলোচিত ‘ইম্প্যাক্ট সাব।’ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের একজনকে একাদশে রাখা বাধ্যতামূলক।




















