দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রাশিয়ার আক্রমণে কমপক্ষে ১৫ নিহত, কয়েক ডজন আহতআগস্ট 5-এ শহীদ সাকিব আঞ্জুমের কবরে দুয়ায় উপস্থিত হলেন মহফুজুর রহমান রিটনদক্ষিণ ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূকম্পন, ক্ষতির খবর নেইতাইওয়ানের তদন্তকারীরা চীন-অর্থায়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেইন্দোনেশিয়ার অর্থনৈতিক বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে ধীর হয়েছেঢাকা মহানগর পুলিশ ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার, ৬৫ মামলা দায়েররাজশাহীর সিল্ক কারখানায় বিডিএ চেয়ারম্যানের পরিদর্শনবাংলাদেশে আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরবাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের ভবিষ্যদ্বাণীঢাকায় অপরাধমূলক কার্যকলাপে জড়িত ৩০ জন গ্রেফতার: পুলিশের বিশেষ অভিযানঢাকায় ৭ জুলাই বিক্ষোভ দিবসে ট্রাফিক পরিবর্তনের ঘোষণা ডিএমপিট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সতর্কবাণী: হোর্মুজ খোলে না তবে ভারী হামলা৭ জুলাই উত্সবে ট্র্যাফিক পরিবর্তন ঘোষণা করল ঢাকা মেট্রোপলিটন পুলিশপ্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেনএশীয় বাজারে টেক সেক্টরের প্রত্যাবর্তন, মার্কেট রিবাউন্ড অব্যাহত

‘ভালো উইকেটে খেলেছি, এমন না যে ধানখেত’— অস্ট্রেলিয়াকে হারিয়ে তাসকিন

বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘ভালো উইকেটে খেলেছি, এমন না যে ধানখেত’— অস্ট্রেলিয়াকে হারিয়ে তাসকিন

বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। মিরপুরের ভালো উইকেটে খেলে এই জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ বলেছেন, ‘ভালো উইকেটে খেলছি, এমন না যে ধানখেত।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টি–টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ, আছে টেস্ট জেতার স্মৃতিও; কিন্তু দুটিই ছিল ঘরের মাঠে স্পিন উইকেটের সুবিধা কাজে লাগিয়ে। এবার যখন বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারাল, তখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। স্পোর্টিং উইকেটে সবার জন্যই সমান সুবিধা আছে। উইকেট নিয়ে সমালোচনা করার সুযোগ নেই তাই।

এর সঙ্গে তাসকিনের আছে অন্য একটি আনন্দও, ‘এবার কেউ উইকেট নিয়েও কিছু বলতে পারবে না। ভালো উইকেটে খেলছি। এমন না যে ধানখেত! আমরা ভালো উইকেটে খেলছি, ভালো দলের সঙ্গে জিতেছি। এটা দারুণ অর্জন।’

ইনিংসের প্রথম ওভারেই উইকেট মেডেন দিয়ে শুরুটা করেছিলেন তাসকিনই। স্কোরবোর্ডে এমন দৃশ্য দেখার অনুভূতি কেমন, সেটি শুনুন তাঁর মুখেই, ‘আসলে খুবই ভালো লেগেছে। আমরা মাঠে ছিলাম, এত কিছু দেখার সুযোগ হয়নি। কারণ, প্রতিটি ওভারই নতুন করে শুরু হয়। সবাই মিলে যত দ্রুত ওদের শেষ (অলআউট) করা যায় সেই চেষ্টাই করেছি।’

তাসকিনের কাছে যেই অনুভূতি ‘ভালো’, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনের জন্য সেটাই বিষাদ। ড্রেসিংরুমে বসেই তিনি দেখেছেন একে একে তিন ব্যাটসম্যানের ফেরার দৃশ্য। পরে তাঁর ফিফটিতেই বাংলাদেশের সামনে কিছুটা লড়াই করার পুঁজি দিতে পেরেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশে বোলারদের কৃতিত্ব দিয়েই গ্রিন বলেছেন, ‘শূন্য রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো অবশ্যই কঠিন; কিন্তু আমার মনে হয় আমরা ভালো করেছি।’ সেই ভালো করাটাও যথেষ্ট হয়নি অস্ট্রেলিয়ার জয়ের জন্য। ম্যাচটা তাদের হারতে হয়েছে ৫ উইকেটে।

তাসকিন বললেন, ‘বছরখানেক ধরে আস্তে আস্তে দল হিসেবে আমরা গড়ে উঠছি। ভালো উইকেটে, ভালো কন্ডিশনে খেলে দল উন্নতি করছে। কারণ, আমাদের লক্ষ্য বড় টুর্নামেন্টে ভালো করার। যেটা এখনো ওভাবে হয়নি। এ জন্যই আমাদের বোর্ড এবং খেলোয়াড় সবাই মিলে চাইছে ভালো কন্ডিশনে খেলে স্কিল বাড়াতে।’

বিশ্বক্রিকেটে বাংলাদেশের পেস বোলিং নিয়ে আলোচনাটা এখন নিয়মিত। তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর দৃষ্টিতে বাংলাদেশের পেস বোলিং বিভাগ বিশ্বে কত নম্বরে থাকবে? উত্তরে তিনি বলেছেন, ‘সেরা তিনে’।

সাধারণ জিজ্ঞাসা

বাংলাদেশ কতবার অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছে?
এটি প্রথমবারের মতো।

বিষয়

মন্তব্য

আরও: খেলা

সব দেখুন →
Pakistan close on series-levelling win against West Indies | Sports
খেলা

পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সমতায় আসার দ্বারপ্রান্তে

Aminul urges youths to work for building a peaceful society | Sports
খেলা

আমিনুল যুবদের বললেন, শান্তিপূর্ণ সমাজ গড়তে সামাজিক দায়িত্ব নিন

Tahsin beats his Serbian rival in 5th round | Sports
খেলা

তাহসিন তাজওয়ার জিয়া বিশ্বের বৃহত্তম দাবা টুর্নামেন্টে রেকর্ড সাফল্য অর্জন করলেন

BCB to commercialize domestic tournaments under new reform plan | Sports
খেলা

বিসিবি নতুন পরিকল্পনায় ঘরোয়া প্রতিযোগিতা বাণিজ্যিকীকরণে উদ্যোগ নিচ্ছে

Prime Minister’s Gold Cup to create football fever nationwide: Shahe Alam | News
খেলা

প্রধানমন্ত্রীর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দেশব্যাপী ফুটবল উৎসবের সৃষ্টি করবে: শাহে আলম

Bangladesh begins preparations in Darwin for Australia Tests | Sports
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করল বাংলাদেশ দল

Prime Minister's Gold Cup National Football Tournament inauguration postponed | News
খেলা

প্রধানমন্ত্রীর স্বর্ণপটা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন স্থগিত: নতুন তারিখ ঘোষণা করা হবে

সর্বশেষ সংবাদ

Heavy rainfall likely in many areas | News
বাংলাদেশ

বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের ভবিষ্যদ্বাণী

Trump warns Iran to open Hormuz or get 'hit very hard' | News Flash
রাজনীতি

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সতর্কবাণী: হোর্মুজ খোলে না তবে ভারী হামলা

Trump warns Iran to open Hormuz or get 'hit very hard' | International
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানকে হোর্মুজ জলসংকট দূর করতে অভিযোগ করলেন, অন্যথায় 'গুরুতর আঘাত'

Brazil wants Argentine ambassador out: Buenos Aires | International
আন্তর্জাতিক

কূটনৈতিক বিবাদে ব্রাজিল আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাহির করতে চায়

Lebanon and Israel hold new round of direct talks in Rome | International
আন্তর্জাতিক

রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন আলাপচারিতার রাউন্ড

Italy announces 100mn euros for quake-hit areas | International
আন্তর্জাতিক

নেপলসের ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত অঞ্চলে ইতালি ১০০ মিলিয়ন ইউরো প্রদান করল

Michigan primary puts Democratic divide on the ballot | International
আন্তর্জাতিক

মিশিগান প্রাইমারিতে ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন: বামপন্থী বনাম প্রতিষ্ঠানবাদী

California utility blamed for deadly 2025 Los Angeles fire | International
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের মৃত্যুসাধক আগুনের জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইডিসন দায়ী