দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মারাউই অবরোধের ক্ষত বিদ্যমান, নিকটবর্তী ফিলিপাইন নির্বাচন প্রভাবিতইনজুরি থেকে উঠে বিশ্বের শীর্ষে এলেনা রিবাকিনামাবাপের দুই গোলে রিয়াল মাদ্রিদ রায়ো ভালেকানোকে ৪-১ ব্যবধানে হারিয়েছেদক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ৪৩-২৮ ব্যবধানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলোটরন্টো চলচ্চিত্র উৎসবে 'অবসেশন': পরিচালক ও অভিনেত্রীর প্রতিক্রিয়াকাইকোবাদের দাবি: গত ১৮ বছরে ধ্বংস হয়ে গেছে বিদ্যুৎ-গ্যাস খাতমার্কিন ফেডের কঠোর পদক্ষেপ: মুদি দাম নিয়ন্ত্রণে উচ্চ আগ্রহের হার আরোপের চেষ্টা৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে AI, রোবোটিক্স ও টেকনিক্যাল শিক্ষা: মাহদীঢাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিতে ডিএমপির নতুন পদক্ষেপঢাবি ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় বিশেষ কর্মসূচি ঘোষণাসাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছেবাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরুমুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনাতেজগাঁওয়ে অপরাধ দমন অভিযানে ৮৫ জন আটকশিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠান

নালাপাড়ার দুর্গাপূজায় ধর্মের বাধা ছাড়িয়ে বন্ধুত্ব ও আনন্দের উদযাপন

চট্টগ্রামের নালাপাড়ার দুর্গাপূজায় ধর্মের পরিচয় ছাপিয়ে বন্ধুত্ব ও আনন্দই মুখ্য।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ম–সম্প্রদায়ের পরিচয় ছাপিয়ে আনন্দই যেখানে মুখ্য

চট্টগ্রামের নালাপাড়ার দুর্গাপূজায় ধর্মের পরিচয় ছাপিয়ে বন্ধুত্ব ও আনন্দই মুখ্য। দেশভাগের পর ১৯৪৭ সাল থেকে কোর্ট বিল্ডিংয়ের কর্মকর্তা সতীশবাবুর উদ্যোগে প্রথম পূজা শুরু হয় এই পাড়ায়। পরে পূজাটা বারোয়ারি হয়ে ওঠে। সত্তর-আশির দশক থেকেই নালাপাড়ার পূজা চট্টগ্রাম শহরের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে।

মহালয়ার দিন থেকেই বাজত মাইক। শুরু হতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের মহিষাসুরমর্দিনী দিয়ে। মণ্ডপের মাইক থেকে ভেসে আসা সুরের সঙ্গে আমরা নিজের অজান্তে গুন গুন করে গাইতাম লতা মঙ্গেশকরের গাওয়া ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, কিংবা ‘ও পলাশ ও শিমুল আমায় কেন এত রাঙালে’।

ষষ্ঠীর দিন প্রতিমা আনার পর ঢাকের শব্দ পুরো এলাকায় আলাদা আমেজ তৈরি করত। মণ্ডপে ঢাক বাজাতেন রেলওয়ে পাড়ার বাবুল দাশ। তিনি রেলওয়েতে চাকরি করতেন এবং অবসর সময়ে কমার্শিয়াল থিয়েটার করতেন।

কলেজিয়েট স্কুলে ভর্তির পর ষষ্ঠ শ্রেণি থেকেই আমি, সুজিত, রনি, অরূপ একসঙ্গে বসতাম, চলতাম, টিফিনও খেতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগপর্যন্ত আমাদের এই সখ্য অটুট ছিল। বিশেষ করে অরূপের সঙ্গে।

রাজা আর অরূপ দুজনেই থাকত দক্ষিণ নালাপাড়ায়। আমার দুই ঈদই কাটত অরূপের সঙ্গে। আর পূজা এলে আমিও নালাপাড়া ছেড়ে আসতে পারতাম না। পরে কলেজে উঠে ওই পাড়ার উত্তম, জুয়েলসহ আরও অনেক বন্ধু জুটে যায়। দিনভর আড্ডা, ঢাকের বোলের সঙ্গে উদ্দাম নাচ, খাওয়াদাওয়া সবখানে আমিও ছিলাম শতভাগ।

দুর্গাপূজা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় লক্ষ্মীপূজা অর্থাৎ কোজাগরী পূর্ণিমা পর্যন্ত। লক্ষ্মীপূজার সময় এলেই মনে পড়ে নাড়ুর কথা। একবার বেড়াতে গিয়েছি চাঁদপুরের শ্বশুরবাড়িতে। স্ত্রী-পরিজন নিয়ে লক্ষ্মীপূজার আমন্ত্রণ ছিল শ্বশুরবাড়ির পাশের পালপাড়ায়। সেখানে চার-পাঁচটি বাড়িতে নাড়ু খেতে হলো।

রেলওয়ে হাসপাতাল কলোনির দুর্গাপূজার আনন্দের সুর কেটে গিয়ে বিষাদের মুহূর্ট তৈরি হতো দশমীর দিন। সেদিন বিকেলের দিকে ট্রাক এসে দাঁড়াত কলোনির মাঠের এক কোণে। সেখান থেকে একদল কাঁধে করে প্রতিমা ওঠাতেন ট্রাকে। প্রতিমার পেছন পেছন অসংখ্য শিশু-কিশোর, তরুণ। সবার ‘কণ্ঠে দুর্গা মা কি জয়’ ধ্বনি। সব প্রতিমার নাম নিত তারা। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। জয়ধ্বনি থেকে বাদ পড়ত না অসুরও।

সাধারণ জিজ্ঞাসা

নালাপাড়ার দুর্গাপূজা কবে থেকে শুরু হয়েছিল?
দেশভাগের পর ১৯৪৭ সাল থেকে।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
Prophet Muhammad (PBUH) came to guide humanity: Azad | News
ধর্ম

পানচগড়ে জশনে জুলুস-এ রাষ্ট্রমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: প্রফেট মুহাম্মদ (সাঃ) মানবতার উদ্ধারকারী

Holy Eid-e-Miladunnabi being observed | News Flash
ধর্ম

রবিউল আওয়াল মাসে নবীজির মাওলুদ পালন | দ্য পালস টুডে

Prophet’s Farewell Hajj Sermon still highly relevant to entire humanity: President | News Flash
ধর্ম

রাষ্ট্রপতি বললেন, মানবজাতির জন্য নবীর বিদায় হজ্জ বক্তৃতা এখনও প্রাসঙ্গিক

RpMP holds meeting to execute Eid-e-Miladunnabi programmes peacefully | District
ধর্ম

রংপুর মহানগর পুলিশের সভা: ইদে মিলাদুন্নবী অনুষ্ঠানের সুষ্ঠু পালনের জন্য আলোচনা

National programs announced to mark Eid-e-Miladunnabi on Aug 26 | News
ধর্ম

জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ঈদ-এ-মিলাদুন-নবী

Moon-sighting committee meeting tomorrow ahead Eid-e-Miladunnabi | News
ধর্ম

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নাকিবুল উলামার মুসলিম লীগের সভায় রাবিউল আওয়ালের হিলাল খোঁজার ব্যবস্থা

Moon sighting committee meets tomorrow to set Eid-e-Miladunnabi date | News
ধর্ম

জাতীয় চাঁদ দেখার কমিটির বৈঠকে ঈদ-এ-মিলাদুন্নবীর তারিখ নির্ধারণ

86,709 religious institutions to come under state honorarium scheme: Ministry | News
ধর্ম

সরকার ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ভাতা স্কিমে যুক্ত করবে

সর্বশেষ সংবাদ

'This is the test': All eyes on US Fed to tackle high inflation | News
অর্থনীতি

মার্কিন ফেডের কঠোর পদক্ষেপ: মুদি দাম নিয়ন্ত্রণে উচ্চ আগ্রহের হার আরোপের চেষ্টা

AI, robotics, technical education being added to textbooks for grades 6-10: Mahdi | News
শিক্ষা

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে AI, রোবোটিক্স ও টেকনিক্যাল শিক্ষা: মাহদী

DMP to ensure safe, peaceful environment thru pro-people policing | Others
বাংলাদেশ

ঢাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিতে ডিএমপির নতুন পদক্ষেপ

DU Chatra Dal announces dengue prevention, cleanliness programme | Others
শিক্ষা

ঢাবি ছাত্রদল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় বিশেষ কর্মসূচি ঘোষণা

Satkhira Press Club leaders meet Law Minister Asaduzzaman | News
রাজনীতি

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছে

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
স্বাস্থ্য

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

Bangladesh targets additional $5b US investment in five years: Muktadir | News
বাণিজ্য

মুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনা

Two-day Nazrul dance festival inaugurated at Shilpakala Academy | News
বিনোদন

শিল্পকলা একাডেমিতে নজরুল নৃত্য উৎসবের সূচনা: দুই দিনের অনুষ্ঠান

Soft skills training begins for marginalized professionals in Paba | News
বাংলাদেশ

রাজশাহীর পাবায় বঞ্চিত পেশাদারদের জীবনযাত্রার উন্নতির জন্য সফট স্কিলস প্রশিক্ষণ শুরু

Bangladesh begins work to become regional aviation hub: Millat | News
বাংলাদেশ

মিল্লাতের ঘোষণা: বাংলাদেশ হবে অঞ্চলের বিমান কেন্দ্র

Soft skills training begins for marginalized professionals in Paba | News
বাংলাদেশ

পাবায় নিপীড়িত পেশাদারদের জীবনযাত্রা উন্নয়নে সফট স্কিল ট্রেনিং শুরু

Modi and Xi 'expressed committment' to resolving border issue: India | International
আন্তর্জাতিক

মোদি ও শি জিনপিং-এর বৈঠকে সীমান্ত সংকট নিরসনের প্রতিশ্রুতি

Exports exceed $14 bn in two decades in Karnaphuli EPZ | Special Stories
বাণিজ্য

কার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

Authorities ask railway engineers to quicken locomotive repair works | Others
বাংলাদেশ

চট্টগ্রাম লোকো শেড পরিদর্শনের পর লোকোমোটিভ মেরামতির কাজ ত্বরান্বিত করতে নির্দেশ