দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে বিদ্রোহীদের অগ্রযাত্রা থমকে গেছে: সামরিক নিয়োগ আইনের প্রভাব

মিয়ানমারে জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন কার্যকরের পর বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা থমকে গেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
মিয়ানমারে সামরিক জান্তা হঠাৎ কী কারণে বিদ্রোহীদের বিরুদ্ধে সাফল্য পেতে শুরু করেছে

মিয়ানমারে জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন কার্যকরের পর বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা থমকে গেছে। জোরপূর্বক নিয়োগ করা বিপুল সেনা জান্তার শক্তি অনেক বাড়িয়েছে; পাশাপাশি রাশিয়ার সঙ্গে করা নিরাপত্তাচুক্তিও তাদের বাড়তি সুবিধা এনে দিয়েছে। অন্যদিকে চরম অর্থ ও অস্ত্রসংকটে থাকা বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন দেশের বেশির ভাগ অঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হচ্ছে, যার ফলে থমকে গেছে তাদের এত দিনের অগ্রযাত্রা।

বিবিসির কুয়েন্টিন সামারভিল এই বিষয়ে প্রতিবেদন করেছেন। তাঁর প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের জান্তা সরকার ২০২৪ সালে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন কার্যকর করেছে। ওই আইনে সেনাবাহিনীতে ন্যূনতম দুই বছর সেবা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জোর করে নিয়োগ দেওয়া এই সেনারাই সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দিয়েছেন।

পিডিএফ ব্যাটালিয়নের কমান্ডার কো কাউং বলেন, ‘সামরিক বাহিনীর বাধ্যতামূলক নিয়োগ আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারণ, এর ফলে সামরিক বাহিনী সীমাহীন জনবল পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বেলায় প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সুবিধা থাকা সত্ত্বেও আমাদের সম্পদ খুবই সীমিত। সীমিত অর্থের কারণে আমরা প্রয়োজনীয় উপাদান যতটা দরকার, ততটা সংগ্রহ করতে পারি না এবং সামরিক বাহিনীর মতো সহজে নতুন সেনা নিয়োগও করতে পারি না।’

দা ওয়া মিয়ানমারের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সাড়ে চার বছর কারাগারে ছিলেন। তিনি বলেন, অনেকে ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হলেও তাঁরা যোদ্ধা হিসেবে ধীরে ধীরে উন্নতি করছেন। কারণ, তাঁরা আদেশ মানতে আরও দক্ষ হয়ে উঠছেন।

দা ওয়া বলেন, ‘এখন আমরা জোড়ায় জোড়ায় বিমান দেখি, আগে সাধারণত একটিই ফিক্সড-উইং বিমান দেখা যেত।’ ড্রোনের ক্ষেত্রেও এখন জান্তা বাহিনী প্রযুক্তি ও সংখ্যার দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করেন দা ওয়া। তাঁর সঙ্গে একমত পোষণ করেন কো কাউং।

এসবের বাইরে আরও কিছু বিষয় যুদ্ধের পরিস্থিতি বদলে দিচ্ছে। যেমন চীনের উদ্যোগে কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি। মিয়ানমারে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। কারেন ও কাচিন রাজ্য থেকে দেশটি বিরল খনিজ আহরণ করছে। এ জন্য চীন কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মধ্যস্থতা করিয়েছে। একই সঙ্গে প্রতিরোধ বাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহও কঠোরভাবে সীমিত করেছে।

যুদ্ধে আহত প্লাটুন কমান্ডার কিয়ার সোয়ে বলেন, ‘অস্ত্রের ঘাটতি একটি বড় সমস্যা।’ জঙ্গলের গভীরে একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে কিয়ার সোয়ের চিকিৎসা চলছে। সেখান থেকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবাই লড়াই করতে চায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। অস্ত্র ও গোলাবারুদের বড় ধরনের ঘাটতি রয়েছে।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

মিয়ানমারে কেন জান্তা সরকার বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন কার্যকর করেছে?
জান্তা সরকার ২০২৪ সালে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ আইন কার্যকর করেছে। ওই আইনে সেনাবাহিনীতে ন্যূনতম দুই বছর সেবা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জোর করে নিয়োগ দেওয়া এই সেনারাই সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দিয়েছেন।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
রাজনীতি

জামায়াতের বিক্ষোভ: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ

জামায়াত বিদ্যুতের দাম বাড়ানোকে গণবিরোধী বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মিনিট পড়া
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, বিভাজন নয়: মির্জা ফখরুল

বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিনিট পড়া
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না
রাজনীতি

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মিনিট পড়া
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

মিনিট পড়া
হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল
রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মশালমিছিল করেছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া