পর্তুগালের ফুটবল সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদোর ছিমছাম লুকে প্রায় ৭৭ লাখ টাকার বেশি খরচ হয়েছে। অনুশীলনের সময় তিনি সাদা টি-শার্ট, কালো প্যান্ট, স্নিকার্স, ব্যাগ এবং ঘড়ি পরেছিলেন। এই পোশাকগুলোর মূল্য মিলিয়ে প্রায় ৭৭ লাখ ৩৪ হাজার টাকা।
রোনালদোর গায়ে থাকা অফ হোয়াইট টি-শার্টটি ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির। টি-শার্টটির মূল্য ৮৫০ মার্কিন ডলার বা প্রায় ১ লাখ ৪ হাজার টাকা। কালো ট্রাউজারটাও গুচি থেকে নেওয়া হয়েছে, যার মূল্য ১ হাজার ৩৫০ মার্কিন ডলার বা প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা।
পায়ে ছিল গুচির সেভেনটিজ স্টাইলের স্নিকার্স, যার দাম ১ হাজার ৬০ মার্কিন ডলার বা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। কাঁধে ঝোলানো ব্যাগটি গুচির সফট লেদার ও সিলভার-টোন মেটালের, যার মূল্য ২ হাজার ৪০০ মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা।
রোনালদোর হাতে ছিল মার্কিন বিলাসপণ্য ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কোং কর্তৃক তৈরি ঘড়ি, যার মূল্য প্রায় ৫৭ হাজার মার্কিন ডলার বা প্রায় ৭০ লাখ টাকা।
সানগ্লাসটি ম্যাসকট ব্র্যান্ডের, যার দাম ৩২০ মার্কিন ডলার বা প্রায় ৪০ হাজার টাকা।


















