মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের সাব্বির আহমেদ যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের অবার্ন ইউনিভার্সিটিতে পূর্ণ বৃত্তিসহ পিএইচডি করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে এই অর্জন করেছেন তিনি।
সাব্বিরের স্নাতকে সিজিপিএ ছিল ৩.৩৬। তা সত্ত্বেও তিনি তাঁর লক্ষ্য থেকে পিছু হটেননি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মাস্টার্স করে গবেষণায় হাতেখড়ি হন। তাঁর একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
নিজ উদ্যোগে সব কাগজ তৈরি করে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন সাব্বির। একের পর এক প্রত্যাখ্যান এলেও থেমে যাননি। অনেক অধ্যাপককে ই–মেইল করে অবশেষে অবার্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান।
সাব্বির হোসেন মনে করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই। তাঁর পরামর্শ, ‘কোথায় পড়ছি, সেটা আমার স্বপ্ন পূরণে বাধা হতে পারে না। লক্ষ্য ঠিক করো, পরিশ্রম করো, সফলতা আসবেই।’





























