কচুর কোরমা তৈরির জন্য কচুর খোসা ছাড়িয়ে নিন। আধা ইঞ্চি পুরু গোল চাক করে কেটে ধুয়ে নিন। লবণ ও সামান্য হলুদ দিয়ে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
এরপর অল্প তেলে হালকা ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল ও ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজবাটা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত কষিয়ে নিন।
আদা ও রসুনবাটা দিন। এরপর হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। দই ও কাজুবাদামবাটা মিশিয়ে দিন।
কচু দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার নারকেলের দুধ, লবণ, চিনি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন।
ঝোল ঘন হয়ে এলে গরমমসলা, ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।



















