ট্রাস্ট ব্যাংক ইনোভেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।
পদের বিস্তারিত:
পদের নাম: ইনোভেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (SO থেকে AVP)। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। রিপোর্টিং, ডেটা অ্যানালাইসিস বা রেগুলেটরি রিপোর্টিংয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক; ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীদের ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।




















