রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজস্ব খাতে কয়েকটি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে রুয়েটের অনলাইন পোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
পদের বিবরণ
পদের ক্যাটাগরি: অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক। বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং।
আরও তথ্য
বিজ্ঞাপিত পদসমূহের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট হতে স্মারক নং ৫১৮৭ (তারিখ: ০৮ জুন, ২০২৬) এর মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।




















