যমুনা ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০ এবং ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৩০ (বা সমমান) এবং স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান) থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে, তৃতীয় পদের জন্য আইন পেশা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আইন ফার্ম বা করপোরেট আইনবিষয়ক কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা প্রয়োজন।
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৩০ কিলোবাইট) সংযুক্ত করে careerjamunabank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।






























