পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলো একটি আয়োজন করেছে। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো চাকরির পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে।
ইউ-বোট কী?
ইউ-বোট হল জার্মানির তৈরি সামরিক সাবমেরিন যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হয়েছিল।
পেট্রো ডলার চুক্তি কবে সাক্ষরিত হয়েছিল?
যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে পেট্রো ডলার চুক্তি ১৯৭৪ সালে সাক্ষরিত হয়েছিল।
টেকনোক্র্যাট মন্ত্রী কী?
টেকনোক্র্যাট মন্ত্রী হলেন সংসদ সদস্য নন এমন ব্যক্তি যাঁদের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার অনধিক এক-দশমাংশ সংসদ সদস্য হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।




















