অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ ১২ থেকে ২০ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ২০। আবেদনের শেষ তারিখ ২৮ জুন ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
পরিসংখ্যান/অর্থনীতি/গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/ ২য় শ্রেণি স্নাতক (সম্মান)।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল:
গ্রেড-১২: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গ্রেড-১৩: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
গ্রেড-১৪: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
গ্রেড-১৬: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
গ্রেড-১৮: ৮,৮০০-১১,৩১০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬, বিকেল ৫টা।




















