বাংলাদেশ শিপিং করপোরেশনে ২ ক্যাটাগরির ১৬টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।
প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে।
প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে।
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি অথবা সফট কপি (সংযুক্তিসহ) [email protected] (cc to [email protected]) ই-মেইলে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং বিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০১৯, ১০ মার্চ ২০২০ ও ২১ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।






























