বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৮৬ জন শিক্ষক নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২১ জুন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের জন্য মোট ১৮৬টি পদ খালি রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতা
অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর, বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। সহযোগী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়স ৫০ বছর, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা। সহকারী অধ্যাপক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর, বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য www.bmu.ac.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।






























