ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’-এর ৯৯৭টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ঠ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সোনালী ব্যাংক: ৫৪৬ ২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ১২০ ৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৬ ৪. বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৭১ ৫. বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২৫ ৬. প্রবাসীকল্যাণ ব্যাংক: ৫ ৭. কর্মসংস্থান ব্যাংক: ২৩ ৮. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।






























