গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩৩৮ জন নতুন রোগীর হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহত্তর বরিশাল বিভাগে ৭৬, চট্টগ্রাম বিভাগে ৬৬, ঢাকা বিভাগে ১৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৭৬, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪১, খুলনা বিভাগে ৩৪, ময়মনসিংহ বিভাগে ১১, রাজশাহী বিভাগে ৬ এবং রংপুর বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বছরের শুরু থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু এবং ১১,১৯৫ জনের সংক্রমণ হয়েছে। গত বছর ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু এবং ১,০২,৮৬১ জন সংক্রমিত হয়েছিলেন। ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু এবং ১,০১,২১৪ জন সংক্রমিত হয়েছিলেন।
ডেঙ্গু রোগ নিয়ে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রকোপ কমানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। জনসাধারণকে ডেঙ্গু রোগের লক্ষণ এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।












