যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। প্রথমেই কেন ভিসা বাতিল হয়েছে, তা বুঝতে হবে। প্রশাসনিক ত্রুটি, দীর্ঘ অনুপস্থিতি বা অন্য কোনো কারণে এমনটি হয়েছে কি না, তা জানা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের পরামর্শ
বিশেষজ্ঞরা নিচের কাজগুলোর ওপর জোড় দিয়েছেন: প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করা। যদি মনে হয়, সিদ্ধান্তটি ভুল ছিল বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, যেমন চিকিৎসার কারণে অনুপস্থিতি, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবার আবেদন বা আপিল করা যেতে পারে। জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর সহায়তা নেওয়া কার্যকর হতে পারে। তাঁরা পুরো প্রক্রিয়ায় দিকনির্দেশনা দিতে পারেন। কিছু ট্রাভেল বা স্টুডেন্ট ইনস্যুরেন্সে ভিসা বাতিলজনিত ক্ষতির আংশিক আর্থিক সহায়তার ব্যবস্থা থাকতে পারে। তাই বিমা নীতিমালা দেখে নেওয়া উচিত।




















