দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সতর্কবাণী: হোর্মুজ খোলে না তবে ভারী হামলা৭ জুলাই উত্সবে ট্র্যাফিক পরিবর্তন ঘোষণা করল ঢাকা মেট্রোপলিটন পুলিশপ্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেনএশীয় বাজারে টেক সেক্টরের প্রত্যাবর্তন, মার্কেট রিবাউন্ড অব্যাহতট্রাম্প ইরানকে হোর্মুজ জলসংকট দূর করতে অভিযোগ করলেন, অন্যথায় 'গুরুতর আঘাত'কূটনৈতিক বিবাদে ব্রাজিল আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে বাহির করতে চায়রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন আলাপচারিতার রাউন্ডনাইজেরিয়ায় সামরিক বাহিনীর বেতন ৩০-৮০ শতাংশ বৃদ্ধিসেউটায় অনিয়মিত অভিবাসনে মৃতের সংখ্যা ৭৭-এ পৌঁছেছেহুতি বিদ্রোহীদের আক্রমণে লাল সাগরে ভারতীয় জাহাজ ডুবে গেলনেপলসের ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত অঞ্চলে ইতালি ১০০ মিলিয়ন ইউরো প্রদান করলমিশিগান প্রাইমারিতে ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন: বামপন্থী বনাম প্রতিষ্ঠানবাদীলস অ্যাঞ্জেলেসের মৃত্যুসাধক আগুনের জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইডিসন দায়ীজর্ডানের ফুটবল এসোসিয়েশন প্রেসিডেন্ট ফিফার বিরুদ্ধে অভিযোগ করলেনমার্কিন ফেডারেল রিজার্ভ স্পেনীয় ব্যাঙ্ক সান্তান্ডারের ওয়েবস্টার অধিগ্রহণ অনুমোদন করলো

ইউআইইউর রোভার দল মার্স রোভার চ্যালেঞ্জে তৃতীয় স্থান অধিকার করেছে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোভার দল মার্স রোভার চ্যালেঞ্জে তৃতীয় স্থান অধিকার করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মঙ্গল গ্রহের জন্য রোভার তৈরির বড় প্রতিযোগিতায় ইউআইইউ এবার তৃতীয়

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্স রোভার চ্যালেঞ্জে তৃতীয় স্থান অধিকার করেছে। ২৭-৩০ মে যুক্তরাষ্ট্রের ইউটাহ স্টেটের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিশ্বের ১৫টি দেশের ৩৮টি দল অংশ নিয়েছিল।

২০২২ সালে প্রথমবার অংশ নিয়েই ইউটাহর মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে পৌঁছে গিয়েছিল ইউআইইউর শিক্ষার্থীদের দল। সেবার ১৩তম হওয়া ইউআইইউর ছেলেমেয়েরা নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ শুরু করে। ধীরে ধীরে কাজের পরিসর বড় হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থনে তাঁরা ধাপে ধাপে ভালো ফলাফল করেছে। ২০২২ সালে বিশ্বে ১৩তম, ২০২৩ সালে নবম, ২০২৪ সালে পঞ্চম, ২০২৫ সালে ষষ্ঠ, আর এবার তৃতীয় স্থান অধিকার করেছে।

এ বছর চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের মিজৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দ্বিতীয় অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি। এশিয়ার একমাত্র দেশ হিসেবে সেরা তিনে স্থান করে নিয়েছে ইউআইইউ। ‘বেস্ট অটোনমাস সিস্টেম’ স্বীকৃতিও তাঁদের।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ইউআইইউর দলে সদস্যসংখ্যা ৩২। নেতৃত্বে ছিলেন সাইফ আল সাদ (টিম লিড), মো. মুশফিকুর রহমান (সিনিয়র লিড) এবং শেখ সাকিব হোসেন (কো-টিম লিড)। পরামর্শক হিসেবে পাশে ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান সুমন আহমেদ। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের প্রভাষক মো. আবিদ হোসেন।

এ বছর ইউআইইউর রোভারের নাম রাখা হয়েছিল অরিয়ন। গ্রিক ভাষায় শব্দটির অর্থ ‘নতুন ভোর’ বা নতুন শুরু। দলটি সত্যিই এ বছর সব নতুন করে শুরু করেছিল। পুরো সফটওয়্যার আর হার্ডওয়্যার আর্কিটেকচার ছেঁটে ফেলে একেবারে গোড়া থেকে তৈরি করা হয়েছে নতুন সিস্টেম।

এই বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল একেবারে শেষ সময়ে। স্বয়ংক্রিয় নেভিগেশন মিশন শুরু হওয়ার পর ইউআইইউ মার্স রোভার দল টের পায়, আইএমইউ (ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট, যা রোভারের অবস্থান আর দিকনির্ণয় করে) কাজ করছে না। হোটেল থেকে ফিল্ডের দূরত্ব প্রায় ৭০ মাইল, রাস্তাও ভাঙাচোরা। যাওয়ার পথেই হয়তো কোনোভাবে আইএমইউ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সমস্যা বুঝে নতুন আইএমইউ লাগিয়ে, নতুন করে প্রোগ্রাম করতে চলে যায় ১৫ মিনিট। হাতে বাকি তখন মাত্র ২৫ মিনিট। তারপর শুরু হয় মিশন। রোভারকে কোনো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই মরুভূমির ভেতর নিজে নিজে পথ খুঁজতে হবে, বাধা এড়াতে হবে, নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে হবে—সব সিদ্ধান্ত রোভারের নিজের।

একে একে সব ধাপ সামলেছে অরিয়ন। সময় শেষ হওয়ার চার সেকেন্ড আগেই এটি চূড়ান্ত লক্ষ্যবস্তু শনাক্ত করে। উপস্থিত সবাই তো বটেই, বিচারকেরাও অবাক—এত কম সময়ে এটা কীভাবে সম্ভব! সাতটি লক্ষ্যবস্তুর মধ্যে ছয়টিতে পৌঁছে সর্বোচ্চ ৮৪ নম্বর পেয়ে অরিয়ন জিতেছে ‘বেস্ট অটোনমাস সিস্টেম’ পুরস্কার।

সিনিয়র লিডার মো. মুশফিকুর রহমান বলেন, ‘ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা সবাই লাফিয়ে উঠি। এত মানুষের পরিশ্রম, ত্যাগ আর অপেক্ষা—সবকিছু যেন এক ঘোষণাতেই সার্থক হয়ে গেল।’

তৃতীয় হওয়ায় কি দলটি সন্তুষ্ট? উত্তর সহজ নয়। পরীক্ষার মধ্যে, উৎসবের দিনেও, রাতের পর রাত জেগে ল্যাব ছাড়েননি তাঁরা। একেকটি ভুল সংশোধন করে, একে একে সীমাবদ্ধতা পেরিয়ে এই অর্জন শিক্ষার্থীদের কাছে গর্বের বটে, তবে স্বপ্নটা আরও বড়। দলের মেন্টর আবিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিয়েছি। তবে এখানেই থামতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

সাধারণ জিজ্ঞাসা

ইউআইইউর রোভার দল কত সদস্য নিয়ে গঠিত?
৩২ সদস্য।
এ বছর ইউআইইউর রোভারের নাম কী ছিল?
অরিয়ন।
দলটি কত স্থান অধিকার করেছে?
তৃতীয় স্থান।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
Fudan University Vice-President calls on DU VC | News
শিক্ষা

ফুডান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে নতুন অংশীদারিত্ব আলোচনা করলেন

DSHE unveils smart education initiatives to deliver election pledges | News
শিক্ষা

ডিএসএইচই-এর স্মার্ট শিক্ষা উদ্যোগ: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে এক ধাপ

Training on office management for RUET officials, employees held | News
শিক্ষা

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আধুনিক অফিস পরিচালনায় প্রশিক্ষণের সূচনা

Australia keen to cooperate with Bangladesh in technical, sports education | News
শিক্ষা

অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আগ্রহী

KU chalks out programmes to mark July Mass Uprising Day | News
শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিদ্রোহ দিবস পালনের জন্য ব্যবস্থা সম্পূর্ণ

Australian, Chinese delegations pay courtesy call on Edu Minister | News
শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের শিক্ষা সহযোগিতা আলোচনা

BRUR holds seminar under the research project | News
শিক্ষা

বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের অধীনে সেমিনার অনুষ্ঠিত

BRUR VC for ensuring safe use of digital technology | News
শিক্ষা

বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে ছাত্রছাত্রীদের দক্ষতা বিকাশ

Varendra University raises environmental awareness in exchange tree for plastic    | District
শিক্ষা

প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিনিময় করে পরিবেশ সচেতনতা প্রচারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

JU forms probe committee over retracted international journal papers | News
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণাপত্র প্রত্যাহারের অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করল

Photo exhibition on July Mass Uprising held at Barishal University | News
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঝড়ের মাসের বিক্ষোভের ছবি প্রদর্শনীর উদ্বোধন

সর্বশেষ সংবাদ

Lebanon and Israel hold new round of direct talks in Rome | International
আন্তর্জাতিক

রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন আলাপচারিতার রাউন্ড

Italy announces 100mn euros for quake-hit areas | International
আন্তর্জাতিক

নেপলসের ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত অঞ্চলে ইতালি ১০০ মিলিয়ন ইউরো প্রদান করল

Michigan primary puts Democratic divide on the ballot | International
আন্তর্জাতিক

মিশিগান প্রাইমারিতে ডেমোক্র্যাটদের মধ্যে বিভাজন: বামপন্থী বনাম প্রতিষ্ঠানবাদী

California utility blamed for deadly 2025 Los Angeles fire | International
আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসের মৃত্যুসাধক আগুনের জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইডিসন দায়ী

Jordanian FA chief accuses Infantino's FIFA of 'blackmail' | Sports
খেলা

জর্ডানের ফুটবল এসোসিয়েশন প্রেসিডেন্ট ফিফার বিরুদ্ধে অভিযোগ করলেন

US Fed approves Santander's acquisition of regional bank | Business
বাণিজ্য

মার্কিন ফেডারেল রিজার্ভ স্পেনীয় ব্যাঙ্ক সান্তান্ডারের ওয়েবস্টার অধিগ্রহণ অনুমোদন করলো

27 ex-guerrillas charged with crimes against humanity in Colombia | International
আন্তর্জাতিক

কলম্বিয়ার শান্তি আদালত ২৭ জন প্রাক্তন গেরিলাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চাঁপায়

Infantino's problems mount as Wenger and key FIFA ally turn on him | Sports
খেলা

ইনফান্তিনোর সমস্যা বাড়ল, ভেঙ্গার ও ফিফার মূল মিত্র তাঁকে বিরোধিতা করছে

US World Cup cities seek millions of dollars promised by FIFA - report | Sports
খেলা

বিশ্বকাপ মাঠ হিসেবে কাজ করা মার্কিন শহরগুলো ফিফার প্রতিশ্রুতি অর্থের জন্য মাঠে নামল

Kgatlana strikes as South Africa reach WAFCON quarter-finals | Sports
খেলা

দক্ষিণ আফ্রিকা বুর্কিনা ফাসোকে হারিয়ে মহিলা আফ্রিকা কাপ অব নেশনসের চতুর্থ পর্বে পৌঁছল

Pakistan close on series-levelling win against West Indies | Sports
খেলা

পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সমতায় আসার দ্বারপ্রান্তে