দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)চট্টগ্রাম চিড়িয়াখানা আন্তর্জাতিক মানের উন্নয়নের ঘোষণা: তুকুখুলনায় 'গ্রেনেড বাবুর' তিন সহযোগী আটক - দ্য পালস টুডেমুক্তিযুদ্ধ ও জুলাই উত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-মার্কিন সহযোগিতা আলোচনাহাবিগঞ্জ কৃষি, কিশোরগঞ্জ ও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগআঞ্চলিক বিমানবন্দর হাব হিসেবে বাংলাদেশের লক্ষ্য: মন্ত্রী আফরোজানতুন প্রজন্মকে জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য বহন করতে হবে: নাহিদ ইসলামজুলাইয়ের ২৬ দিনে ২৬.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে প্রবাসীদের প্রেরিত অর্থসরকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট রপ্তানিকারকদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা করলোজাতীয় সংসদের হোম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি নতুন করে সংগঠিতবিমানবাহিনীর বিসিএএসপিএস-এ জাতীয় সুরক্ষায় বিমান ক্ষমতার জাতীয় সেমিনারকেডিএ চেয়ারম্যানের আহ্বান: খুলনাকে সবুজ ও জলবায়ু-সহিষ্ণু শহরে রূপান্তরনাগরিকদের দায়িত্ববান ভূমিকা ছাড়া সরকারের সবকিছু করা অসম্ভব: ফখরুলখুলনায় দুটি আলাদা আক্রমণে এক নিহত, আরেক যুবক আহতউম্মে মারুফা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) নিযুক্তপাকিস্তানের পঞ্জাবে বন্যায় হাজার মানুষ নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করবে সরকার: মাহদী আমিন

সরকার ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।

এ সময় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অধিদপ্তরের প্রধান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা, মননশীলতা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটবে। তিনি বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলাফল বা সনদের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সংস্কৃতি, নেতৃত্ব, প্রযুক্তি এবং কর্মদক্ষতায়ও সমানভাবে এগিয়ে যাক।’

শিক্ষাব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে নতুন পাঠ্যক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ক্রীড়া শিক্ষা, সংস্কৃতি শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে একটি নতুন বিষয়। এই বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ, সামাজিক আচরণ ও বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলা হবে।

মাহদী আমিন বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী ক্রীড়া বিষয়টি নতুন সাবজেক্ট হিসেবে চালু করা হবে। সংস্কৃতি বিষয়টিও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি “লার্নিং উইথ হ্যাপিনেস” নামে একটি বিষয় থাকবে, যেখানে নৈতিকতা, মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়গুলো শেখানো হবে।’ তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যমান শিক্ষাকাঠামোর মধ্যেই একটি বিস্তৃত অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগসক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করা হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, দীর্ঘ ১৬ বছরে দেশের শিক্ষাব্যবস্থায় অনেক সমস্যা ও সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এসব সমস্যা এক দিনে কিংবা এক বছরে সমাধান করা সম্ভব নয়। তবে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কাজ করছে। তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থার যেসব জায়গায় সংযোজন, বিয়োজন ও পরিমার্জন প্রয়োজন, আমরা তা বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মতামতের ভিত্তিতে করব। আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, দক্ষতা ও শিল্প খাতের সঙ্গে সংযোগ থাকবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, আগামী কয়েক বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিপুলসংখ্যক ট্যাব সরবরাহের পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘আমাদের প্রায় ১৪ লাখ ট্যাব প্রয়োজন হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় প্রকল্প। আগামী অর্থবছরের বাজেটে এ বিষয়ে পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সাধারণ জিজ্ঞাসা

কারিগরি শিক্ষা কবে থেকে বাধ্যতামূলক করা হবে?
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
Universities must play more proactive role in promoting research, innovation: Swapon  | News
শিক্ষা

স্বপনের আহ্বান: বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনে অগ্রাধিকার দিক

Prof Sohel Rana made new JU Treasurer | News
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন ডাঃ সোহেল রানা

Seven measures instructed to boost enrollment in HSC (vocational) | News
শিক্ষা

প্রযুক্তি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা: এইচএসসি (ভোকেশনাল) ভর্তি বাড়ানোর ৭ ব্যবস্থা

Govt working to improve education quality in haor areas: Bobby Hajjaj | News
শিক্ষা

সুনামগঞ্জে ববি হাজ্জাজ: হাওর অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার

RU Genetic Engineering and Biotechnology Department celebrates 30th anniversary  | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও বায়োটেকনোলজি বিভাগের ৩০ বছর পূর্তি উদযাপন

Probe report in graft case against Prof Kalimullah, others on Sept 23 | Others
শিক্ষা

২৩ জুলাইয়ে জমা হবে কালিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত প্রতিবেদন

New policy being drafted to improve quality of primary education: Bobby | News
শিক্ষা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা খসড়া তৈরি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

Registration called for HSC examinees absent due to adverse weather | News
শিক্ষা

প্রতিকূল আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছাত্রছাত্রীদের জন্য নিবন্ধনের আহ্বান

সর্বশেষ সংবাদ

Govt to waive booth rent for small exporters at int'l fairs: Muktadir | News
বাণিজ্য

সরকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছোট রপ্তানিকারকদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা করলো

KDA chairman calls for making Khulna greener and climate resilient city | District
বাংলাদেশ

কেডিএ চেয়ারম্যানের আহ্বান: খুলনাকে সবুজ ও জলবায়ু-সহিষ্ণু শহরে রূপান্তর

Govt alone can't do everything without citizens' responsible role: Fakhrul  | News
বাংলাদেশ

নাগরিকদের দায়িত্ববান ভূমিকা ছাড়া সরকারের সবকিছু করা অসম্ভব: ফখরুল

Umme Marufa appointed first secretary (press) at Kolkata Deputy HC | Others
রাজনীতি

উম্মে মারুফা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) নিযুক্ত

Flooding forces residents to flee homes by boat in Pakistan | International
আন্তর্জাতিক

পাকিস্তানের পঞ্জাবে বন্যায় হাজার মানুষ নৌকায় করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন

None will be deprived of healthcare due to financial constraints: Zahid | News
স্বাস্থ্য

অর্থনৈতিক বাধা থাকলেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না কেউ: জাহিদ

Fruit, forest tree saplings distributed among students in Rajshahi | District
অর্থনীতি

রাজশাহীতে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো ফলজ ও বনজ গাছের চারা

Food security, climate resilience must advance together: Shama | News
রাজনীতি

শামা বললেন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা একসঙ্গে এগিয়ে যেতে হবে

Biplob targets all-rounder role after Bangladesh Emerging recall | Sports
খেলা

দক্ষিণ আফ্রিকায় অল-রাউন্ডার ভূমিকায় ফিরে আসতে চান বিপ্লব

Two women held with 4-kg ganja in Rangpur metropolis | District
বাংলাদেশ

রংপুরে ৪ কেজি গাঁজা সহ ২ মহিলা আটক - দ্য পালস টুডে

China supports Brazil in opposing 'interference': Xi to Lula | Business
আন্তর্জাতিক

চীন ব্রাজিলের পক্ষে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতায় সমর্থন জানিয়েছে

Drug dealer held with 3,950 Yaba tablets in Khulna | District
বাংলাদেশ

খুলনায় ৩,৯৫০ যাবা ট্যাবলেট সহ আরএবির হাতে মাদক ব্যবসায়ী আটক

Experts see high financial potential of electronic wastes in Bangladesh | Business
বাণিজ্য

বিশেষজ্ঞরা দাবি: বাংলাদেশের বৈদ্যুতিন বর্জ্য থেকে উচ্চ আর্থিক সম্ভাবনা

Laxman hails 'very mature' Sooryavanshi, 15, after series win | Sports
খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর ভাইভব সূর্যবংশীর প্রশংসা করলেন ভিভিএস লক্ষ্মণ

Faridul stresses awareness, strict law informant to end polythene use | News
বাংলাদেশ

ফারিদুল বললেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও কঠোর আইনের দরকার