দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)প্রধানমন্ত্রী ১৬ আগস্ট কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পাক্ষিকের উদ্বোধন করবেনদেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি দক্ষ জনবল ও নিরাপদ কর্মপরিবেশ: শ্রমমন্ত্রীউখিয়ায় বিধ্বংসী পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ এল-এর ১১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাখুলনায় অন্ধ মহিলার হত্যার ৫ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডএমইপি হাই-টেক মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবেডিএমপির আহ্বান: সিআইএমএসে নিবন্ধন করে শহরের নিরাপত্তা শক্তিশালী করুনসিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধুশফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভবআনোয়ারায় চীনের অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের নির্মাণকাজ আগামীকাল শুরুচট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডনেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবসগাইবান্ধায় ১২৭০ ট্যাবলেট ইয়াবা সহ এক বাস যাত্রী আটকশিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদসরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনাসাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ: মৌখিক পরীক্ষার নিয়ম ও প্রস্তুতি

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন, সেই নিয়ম জানুন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ: মৌখিক পরীক্ষায় কীভাবে অংশ নেবেন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষায় (ভাইভা ভয়েস) অংশগ্রহণের জন্য একজন প্রার্থীর জ্ঞান ও দক্ষতাভিত্তিক প্রস্তুতির পাশাপাশি আনুষঙ্গিক প্রস্তুতি কেমন হওয়া উচিত, সেটি অবশ্যই সংশ্লিষ্ট প্রার্থীরা কমবেশি জানেন। আপনাদের সেই জানা বিষয়গুলো একটু মিলিয়ে বা ঝালাই করে কিংবা সমৃদ্ধ করে নিতে পারেন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে।

প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, লিখিত পরীক্ষার ফলাফলপত্র এবং আপনার সব যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও কৃতিত্ব/সফলতার প্রমাণপত্রাদির মূল কপি অফিশিয়াল ব্যাগে করে ভাইভা বোর্ড নিয়ে যাবেন। শিক্ষার্থীদের সনদ রাখার মতো হালকা ফাইল না নেওয়াই ভালো। তবে কর্তৃপক্ষ সেগুলো দেখতে না চাইলে আগ বাড়িয়ে দেখানো উচিত নয়। একটি ভালো কলম অবশ্যই সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন সেট যদি সঙ্গে থাকে তো সাইলেন্ট করে ভাইব্রেশন অফ করে রাখুন। পরীক্ষা চলাকালে ফোন ভাইব্রেট হলেও মনোযোগ বিনষ্ট হবে।

আপনার সাজপোশাক অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন ও মার্জিত তথা ফরমাল/অফিশিয়াল রাখুন। অতিরিক্ত সাজগোজ না থাকাই উত্তম। জামাকাপড় হওয়া চাই হালকা রঙের। কালো গ্লাসের চশমা ও ভারী গয়না পরিহার করা উচিত। অর্থাৎ বেশি জাঁকজমকপূর্ণ নয়, বেশি সাদামাটাও নয়। এমন জুতা পরা উচিত নয়, হাঁটতে গেলে যেটিতে শব্দ হয় কিংবা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যে পোশাক পরে আপনি অভ্যস্ত নন, সেই পোশাক না পরাই শ্রেয়। জামা, চুল, চশমা এমন থাকা উচিত নয়, যেটি বারবার টানতে হয়, ঠেলতে হয়, ঠিক করতে হয়।

নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে ভাইভা ভেনুতে উপস্থিত থাকুন। তাতে আপনার মানসিক চাপ কিছুটা প্রশমিত হবে। অন্য প্রার্থীদের সঙ্গে সামান্য সৌজন্য বিনিময় করুন। প্রয়োজনে হাত–মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিন। ওই প্রতিষ্ঠানের পরিবেশ তথা দৃশ্যমান দিকগুলো মনোযোগ দিয়ে দেখে রাখুন। সংগতি/অসংগতি মনে রাখুন। আপনি কতটা সজাগ সেটি যাচাই করার জন্য এ–সম্পর্কিত প্রশ্ন করা হতে পারে। নিজের গতিবিধি সংযত রাখুন। ভেনুতে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকতে পারেন। সাক্ষাৎকার কক্ষে বা ভাইভা বোর্ডে প্রবেশ করার আগে অনুমতি নিন।

মৌখিক পরীক্ষার কক্ষে আপনাকে বসতে বলার জন্য অপেক্ষা করুন। নিজে থেকে বসার অনুমতি প্রার্থনা করবেন না। আপনার নির্ধারিত চেয়ারের পেছনে বা পাশে দাঁড়িয়ে সালাম বিনিময় করুন। বসার অনুমতি পেলে আপনার নির্ধারিত চেয়ার যেখানে রাখা আছে, ঠিক সেখানে রেখেই বসার চেষ্টা করুন। চেয়ার টেনে সামনে বা পেছনে নেবেন না। স্বাভাবিকভাবে বসুন। বেশি টান টান হয়ে বা কাঁচুমাচু হয়ে বসা ঠিক নয়। পায়ের ওপর পা তুলবেন না। টেবিলে হাত রাখবেন না।

কোনো মুদ্রাদোষ যদি থাকে তো পরিহার করুন। বারবার নাকে বা অন্য কোনো অঙ্গে হাত দেওয়া, হাত কচলানো, গলা পরিষ্কার করা, এ্যা এ্যা করা, ঘাড় মটকানো, পা দোলানো, রিভলবিং চেয়ার ঘোরানো, জামা/চুল ঠিক করা, চশমা ঠিক করা ইত্যাদি যথাসম্ভব পরিহার করতে হবে। এগুলো অন্যদের জন্য খুবই বিরক্তিকর! মুদ্রাদোষ মানুষের ব্যক্তিত্বের দুর্বলতা প্রকাশ করে!

প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে বুঝে উত্তর দিন। কোনো প্রশ্ন না বুঝলে বলুন: দুঃখিত, প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি! প্রশ্নকর্তার দিকে তাকিয়ে উত্তর দিন। কেউ প্রশ্ন না করলে সবার দিকেই তাকানোর চেষ্টা করুন। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে ভুলভাল বলার চেষ্টা না করে পরিষ্কার বলুন: দুঃখিত, এটি আমার জানা নেই। মোটেও নার্ভাস হবেন না। এটি প্রতিষ্ঠানপ্রধানের অযোগ্যতা। আপনাকে পাজল করার চেষ্টা করা হলেও পাজল হবেন না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করুন। অতিরিক্ত উঁচু স্বরে বা নিচু স্বরে কথা বলবেন না। ইন্টারভিউ বোর্ডের সবাই শুনতে পায় এমন পরিমিত স্বরে কথা বলুন।

আপনার নিজের সম্পর্কে বলতে বলা হলে, আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে বেশি না বলে নিজের নাম, জেলার নাম, শিক্ষা, শখ, কর্ম, আগ্রহ, অভিজ্ঞতা, কৃতিত্ব/ সফলতা, পরবর্তী পরিকল্পনা এগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করুন।

রাজনৈতিক বিষয়–সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করা হলে, রাজনৈতিক বক্তব্য না দিয়ে শিক্ষক হিসেবে তথ্যসমৃদ্ধ শিক্ষণীয় উত্তর দেওয়াই উত্তম। ধর্মীয় ও সমসাময়িক বিষয়সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন।

এমন ভাব প্রকাশ করবেন না যেন প্রশ্নকর্তারা শিক্ষক আর আপনি শিক্ষার্থী। আবার এমন ভাব প্রকাশ করবেন না যেন আপনি প্রধান শিক্ষক, অন্যরা শিক্ষার্থী। মুখস্থ উত্তর না দিয়ে ডিসকাশন মুডে নিজের জ্ঞানের গভীরতা প্রকাশ করুন। তবে বেশি ভাবগম্ভীর কিংবা বেশি উচ্ছলতা প্রকাশ না করাই ভালো। মনে রাখবেন, আপনি প্রতিষ্ঠানপ্রধান হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন।

প্রশ্ন বাংলায় করা হলে বাংলায় উত্তর দিন এবং ইংরেজিতে করা হলে ইংরেজিতে উত্তর দিন। উত্তর দেওয়ার সময় শুদ্ধ ভাষায়, সঠিক বাক্যে, সুস্পষ্ট উচ্চারণে কথা বলুন। যে বিষয়টি আপনি ভালো জানেন না সে বিষয়ের উত্তর সংক্ষিপ্ত করুন এবং যে বিষয়টি ভালো জানেন সে বিষয়ের উত্তর দীর্ঘ করুন, যাতে প্রশ্নকর্তারা সম্পূরক প্রশ্ন করার আগ্রহ পায়। তবে অযাচিত বা অপ্রাসঙ্গিকভাবে বেশি কথা বলে বাচাল হবেন না।

যদি এমন কোনো প্রশ্ন করা হয়, যেটির একাধিক শুদ্ধ উত্তর আছে, তাহলে আপনি যে উত্তরটি দেবেন সেটির পক্ষে যুক্তি দিয়ে শুদ্ধতা প্রমাণ করুন। সর্বক্ষেত্রে ভিন্ন ধর্ম-বর্ণ, জাতি-লিংগ ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। নিজেকে অতি উত্তম বা সবজান্তা প্রমাণ করতে যাবেন না। কথায় ও আচরণে ভদ্রতা বজায় রাখুন।

সাক্ষাৎকার/ ভাইভা শেষে সবাইকে ধন্যবাদ দিন। বেশি তাড়াহুড়া কিংবা বেশি মন্থর গতি দেখাবেন না। চেয়ার থেকে উঠে প্রথমেই মুখ না ফিরিয়ে হাসিমুখে সালাম দিয়ে একটু পিছিয়ে আসুন। খেয়াল রাখুন, চেয়ারে ও জুতায় যেন বেশি শব্দ না হয়। পরে মুখ ফিরিয়ে দেহ ঘুরিয়ে দৃঢ় পায়ে বেরিয়ে আসুন।

সাধারণ জিজ্ঞাসা

মৌখিক পরীক্ষার কক্ষে কীভাবে বসবেন?
নির্ধারিত চেয়ারের পেছনে বা পাশে দাঁড়িয়ে সালাম বিনিময় করুন। চেয়ার টেনে সামনে বা পেছনে নেবেন না। স্বাভাবিকভাবে বসুন।
কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে কী করবেন?
পরিষ্কার বলুন: দুঃখিত, এটি আমার জানা নেই। মোটেও নার্ভাস হবেন না।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
পরীক্ষার অনিয়মের বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন
শিক্ষা

পরীক্ষার অনিয়মের বিক্ষোভে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন

Shahe Alam stands by meritorious but poor student Nirab | Others
শিক্ষা

মেধাবী তবু অর্থহীন ছাত্র নিরব শাহী আলমের সহায়তায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

Seminar on Lean Management and Continuous Improvement held at RUET | News
শিক্ষা

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে লিন ম্যানেজমেন্ট ও ক্রমবর্ধমান উন্নতি নিয়ে আলোচনা

Govt to build trilateral ecosystem linking universities, industries, expatriates: Mahdi | News
শিক্ষা

মাহদী আমিন: বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের মিলিয়ে ত্রিপাক্ষিক বাস্তুতন্ত্র গড়বে সরকার

Teachers must play a leading role in anti-drug movement: Minu | News
শিক্ষা

মন্ত্রী মিনুর আহ্বান: ড্রাগবিরোধী আন্দোলনে শিক্ষকদের নেতৃত্ব দিন

Educational scholarships distributed among indigenous community in Naogaon | District
শিক্ষা

নাওগাঁর উপজাতি সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবৃত্তি ও সহায়ক সামগ্রী বিতরণ

KUET organises reunion for 600 former students | News
শিক্ষা

কুয়েট অ্যালামনাই রিউনিয়নে জড়ো হল ৬০০ প্রাক্তন ছাত্রছাত্রী

Tk 13.2 crore project to strengthen internet connectivity at RU approved | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ব্যবস্থা উন্নয়নে ১৩.২ কোটি টাকার প্রকল্প অনুমোদিত

Students should excel in sports alongside academics: Milon | News
শিক্ষা

সরকার শিক্ষার্থীদের খেলাধুলায় দক্ষ করতে চায়: মিলন

CU begins construction of Jamal Nazrul Research Center annex building | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাল নজরুল গবেষণা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ শুরু

সর্বশেষ সংবাদ

Japan remains Bangladesh's trusted friend: Afroza | News
আন্তর্জাতিক

সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বললেন, জাপান বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য বন্ধু

Trial of journo Turab's killing essential to uphold justice: Shafiqur | Others
বাংলাদেশ

শফিকুর বললেন, তূরবের খুনের বিচার ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা অসম্ভব

Youth awarded life imprisonment in Ctg child rape case | Law and Court
বাংলাদেশ

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

Historic Nazirpur War Day observed in Netrokona with due honour | District
বাংলাদেশ

নেত্রকোনায় যথাযথ সম্মানে পালিত নাজিরপুর যুদ্ধ দিবস

Children's hidden talents must be nurtured: Zahid | News
বিনোদন

শিশুদের লুকায়িত প্রতিভা পোষণে জোর দিলেন মন্ত্রী জাহিদ

Govt plans special Biman ticket discounts for expatriates | News
বাংলাদেশ

সরকারের প্রবাসীদের জন্য বিমানের টিকিটে বিশেষ ছাড়ের পরিকল্পনা

Sakhawat makes surprise inspection of Satkhira hospitals | News
স্বাস্থ্য

সাতক্ষীরা হাসপাতালে মন্ত্রী সাখাওয়াতের আকস্মিক পরিদর্শন, নতুন পদক্ষেপ ঘোষণা

BNP will also lose public trust if it follows AL's path: Anne | News
রাজনীতি

বিএনপি যদি আওয়ামী লীগের পথ অনুসরণ করে তাহলে জনসাধারণের বিশ্বাস হারাবে: আনী

Trump giving Iran talks 'some space': UN envoy | International
আন্তর্জাতিক

ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য 'কিছু জায়গা' দিলেন: জাতিসংঘের রাষ্ট্রদূত

RCC meeting with REDA discusses ways to prevent dengue, waterlogging | District
স্বাস্থ্য

রাজশাহী সিটি কর্পোরেশন ও রিডা-র বৈঠকে ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে আলোচনা

UN chief urges immediate removal of all Syria sanctions | International
আন্তর্জাতিক

জাতিসংঘের প্রধানের আহ্বান: সিরিয়ার ওপর সকল নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া

Bangladesh Emerging Team to leave for South Africa tour tomorrow | Sports
খেলা

বাংলাদেশ উদীয়মান দল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে, খেলবে ত্রি-দেশীয় সিরিজ

Mintoo urges BNP leaders-activists to stay united to win local polls | News
রাজনীতি

মিন্টুর আহ্বান: স্থানীয় নির্বাচনে জয়ের জন্য বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে