শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. খায়রুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে শনিবার উপাচার্যের অব্যাহতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। নতুন উপাচার্যের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ইউজিসির সদস্যের পদ থেকে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হয়েছে।






























