দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ইন্দোনেশিয়ায় মাউন্ট ব্রোমোয় তীব্র অগ্নিকাণ্ড, শুকনো মৌসুমে নিয়ন্ত্রণ কঠিনইউক্রেনের ড্রোন বিপ্লব: সামরিক পরিবর্তনের হুমকি কমদক্ষিণ কোরিয়ায় বন্যার কারণে উত্তর কোরিয়া থেকে মাইন বয়ে আসাহুতি হামলায় ইয়েমেনের তিন সরকারি সৈনিক নিহত, চার আহতশ্রীলঙ্কার কারাগারে অশান্তি দমনে সেনা নামলস্থায়ী গণতন্ত্রের জন্য স্বাধীন মিডিয়া অপরিহার্য: ফখরুলঢাকায় ২৪ ঘণ্টায় ৪১৪ ব্যক্তি গ্রেপ্তার, ৪৭টি মামলা দায়েরমার্কিন যুক্তরাষ্ট্রে মশা দমনের জন্য নতুন ব্যবস্থা চালুবিবিএমডিএ-র ৯ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগের তদন্তে অ্যাসি নেয়গিলের আঙুলে আঘাত, শ্রীলঙ্কায় উষ্ম-আপ ম্যাচে অংশগ্রহণ করবেন নামন্ত্রীর ঘোষণা: ড্রাগ চোরাচালান রোধে নিরপেক্ষ তালিকা প্রস্তুতিকিশোরগঞ্জে কেদের সিদ্দিক: তারিক রহমানের নেতৃত্বে দেশ হারাহারি ভালডেঙ্গু মহামারী: জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনার আহ্বান - ডাঃ মুস্তাকএসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট ১০ আগস্ট প্রকাশগাফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চালক ও চার কোচ বিচ্ছিন্ন, রেল পরিষেবা ব্যাহত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেড় যুগ পূর্ণ: উদ্‌যাপনের প্রস্তুতি চলছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ৫ জুন দেড় যুগ পূর্ণ করতে যাচ্ছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেড় যুগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ৫ জুন দেড় যুগ পূর্ণ করতে যাচ্ছে। নিজস্ব ক্যাম্পাসে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। প্রায় ৩০ একর জলাভূমি ভরাট করে তৈরি হয়েছিল এই স্থায়ী ক্যাম্পাস। ক্যাম্পাসের ১৬ বছর হলোই, বিশ্ববিদ্যালয়টিও দেড় যুগ পূর্ণ করতে যাচ্ছে।

মাত্র ১৮০ জন শিক্ষার্থী নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের শুরু, সেখানে এখন শিক্ষকের সংখ্যাই ২১৩। পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে পড়েন প্রায় ৬ হাজার শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদের অধীনে গণিত, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, রসায়ন ও পরিসংখ্যান বিভাগ; প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে কম্পিউটার প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, পুরকৌশল, স্থাপত্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ; ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ; মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, বাংলা, ইংরেজি, সমাজকর্ম, লোকপ্রশাসন এবং ইতিহাস বিভাগ; জীব ও ভূ–বিজ্ঞান অনুষদের অধীনে ভূগোল ও পরিবেশ বিভাগ।

২০২৫ সালে ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট নামে একটি ইনস্টিটিউট এবং রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেল ও সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন নামে দুটি সেল গঠন করা হয়েছে। শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম, পাঠদান পদ্ধতিকে ‘স্মার্ট’ করে তোলার কার্যক্রম চলছে। সেন্ট্রাল লাইব্রেরিকে যেমন অনলাইন পাবলিক অ্যাকসেস ক্যাটালগের আওতায় আনা হয়েছে, ফলে স্মার্ট কার্ডের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা বই নিতে পারছেন। অফিস ব্যবস্থাপনায়ও ‘অটোমেশন’ চালু করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শিগগিরই প্রশাসনিক সব কার্যক্রম হবে ‘পেপারলেস’।

এ অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পাবনার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। ক্যাম্পাসকে কেন্দ্র করেই বদলেছে আশপাশের এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, আবাসন কিংবা যোগাযোগের পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন চৌধুরী জানালেন, পড়ালেখার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, নাটক, বিতর্ক কিংবা খেলাধুলাতেও এই বিশ্ববিদ্যালয়ে বেশ উৎসাহ দেয়া হয়। এই দপ্তরের উপপরিচালক মো. বাবুল হোসেনের বক্তব্য, শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নানা গবেষণায় যুক্ত আছেন। অ্যালামনাইরা কাজ করছেন দেশে-বিদেশে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী জ্যোতি পাল ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি নিয়েছেন। নিঝুম রহমান যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন দশম ব্যাচের মাহবুবুল আলম। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় নাম লিখিয়েছেন কম্পিউটার বিজ্ঞানেরই আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম। তিনি কম্পিউটার ভিশন, মেশিন নার্নিং, ডিপ লার্নিংসহ নানা বিষয়ে গবেষণা করছেন।

গবেষণা ক্ষেত্রেও শিক্ষার্থীদের বেশ কিছু সাফল্য আছে। প্রথম ব্যাচের ছাত্র তরুণ দেবনাথ আবিষ্কার করেছেন ‘স্মার্ট হুইলচেয়ার’। মুঠোফোনে নিয়ন্ত্রিত এই চেয়ার মানুষের জীবন সহজ করবে। অহিদুর রহমান উদ্ভাবন করেছেন পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি গ্যাস। এর মাধ্যমে একদিক দিয়ে পরিবেশে পলিথিন কমবে, অন্যদিকে সাশ্রয় হবে জ্বালানি খরচ। ‘প্যারেন্ট লিংক’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী খায়রুল বাসার। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সন্তানের পড়ালেখার খবরাখবর পাবেন অভিভাবকেরা।

সদ্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানের উপচার্য হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাগ্রিকালচাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (এসএআরডি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল হাসনাত মোহা শামীম। তিনি বলেন, ‘বর্তমান শিক্ষাব্যবস্থায় শ্রমবাজারের সঙ্গে কোনো যোগসূত্র নেই। কোথায় কত লোক লাগবে, কোথায় চাকরির সুযোগ আছে, সে বিষয়ে কোনো পরিসংখ্যান নেই। ফলে দিন দিন শিক্ষিত বেকার বাড়ছে। আমরা শিক্ষিত বেকার বানাতে চাই না। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষ করতে চাই। আমি মনে করি, কারগরি কোনো বিদ্যা বৃথা যায় না। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের গ্রাম ও স্কুল–কলেজের শিক্ষার্থীদেরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে চাই, যেন ছোটবেলা থেকেই তারা দক্ষ হয়ে ওঠে। পাশাপাশি আমরা আমাদের শিক্ষার্থীদের মানবিক ও সমাজের প্রতি দায়বদ্ধ করে গড়ে তুলতে চাই যেন তাঁরা দেশ ও দেশের মানুষ নিয়ে ভাবে। আশা করছি ১৮ বছরের এই বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বদরবারের নজর কাড়বে।’

সাধারণ জিজ্ঞাসা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কবে দেড় যুগ পূর্ণ করবে?
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ৫ জুন দেড় যুগ পূর্ণ করবে।

বিষয়

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
Additional secretary Jesmin Nahar promoted to secretary | Others
শিক্ষা

ঘরে মন্ত্রকের উপসচিব জেসমিন নাহার সচিব পদে পদোন্নতি ও স্থানান্তর

57 underprivileged, disabled students receive financial aid in Patuakhali | District
শিক্ষা

পটুয়াখালীতে ৫৭ অসামান্য শিক্ষার্থীকে ৫,৭০,০০০ টাকার অর্থসাহায্য

NU VC announces full-funded scholarships for SAARC country students  | News
শিক্ষা

সার্ক দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির পূর্ণ স্কলারশিপ ঘোষণা

July Mass Uprising Day observed at KAU | News
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঝাঁঝর উত্তরসূরিদের সম্মানে জুলাই গণআন্দোলন দিবস উদযাপিত

JU student expelled over derogatory remarks on July uprising | News
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে অস্থায়ী বহিষ্কার

BRUR observes July Uprising Day with due dignity  | Others
শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই উত্থান দিবস-২০২৬

July Uprising spirit should be preserved through research, literature: JU VC | News
শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য: জুলাই উত্থানের আত্মা গবেষণা ও সাহিত্য দিয়ে সংরক্ষণ করতে হবে

সর্বশেষ সংবাদ

US firm takes on backyard mosquitoes -- with 600,000 mosquitoes | International
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে মশা দমনের জন্য নতুন ব্যবস্থা চালু

Top drug traffickers' list to be prepared impartially: Home Minister | News Flash
বাংলাদেশ

মন্ত্রীর ঘোষণা: ড্রাগ চোরাচালান রোধে নিরপেক্ষ তালিকা প্রস্তুতি

Dengue must taken as a national public health issue: Dr Mustaq | Interview
স্বাস্থ্য

ডেঙ্গু মহামারী: জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনার আহ্বান - ডাঃ মুস্তাক

Rail services disrupted after Jamalpur Commuter coaches derail | District
বাংলাদেশ

গাফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চালক ও চার কোচ বিচ্ছিন্ন, রেল পরিষেবা ব্যাহত

RCC administrator directs timely completion of development works | District
বাংলাদেশ

রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের নির্দেশ: সময়মতো সম্পন্ন করুন উন্নয়নমূলক কাজ

Bangladesh scientist honored with Data User/Provider Award | News Flash
বিজ্ঞান

জাতীয় বিজ্ঞানী কাবির উদ্দীন গ্লোবাল ফ্লাড পার্টনারশিপ অ্যাওয়ার্ড লাভ করলেন

6 killed, at least 10 injured in Bogura road accident | District
বাংলাদেশ

বগুড়ায় রাস্তা দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু, কমপক্ষে ১০ জন আহত

Korean official see strong prospect of upgrading Bangladesh's RMG industry | News Flash
অর্থনীতি

কোরিয়ার অফিসিয়াল দেখলেন বাংলাদেশের পোশাক শিল্পে আপগ্রেডের বড় সম্ভাবনা

Eatery fined for selling sweets without BSTI approval in Rajshahi | District
বাংলাদেশ

রাজশাহীর মিষ্টি দোকানে বিএসটিআই ছাড়া মিষ্টি বিক্রির জন্য ২০ হাজার টাকা জরিমানা

Saimum Parvez exchanges views on silk factory modernization | News Flash
বাণিজ্য

রাজশাহী সিল্ক কারখানার আধুনিকীকরণ প্রকল্পে প্রধানমন্ত্রীর বিশেষ সচিবের উপস্থিতি

Security forces remain vigilant to maintain peace, stability in CHT | News
বাংলাদেশ

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন সুরক্ষা বাহিনী