জাপানে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা এপ্রিল-মে ২০২৬ সেশনে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। জাপান স্টাডি সাপোর্ট বৃত্তির আওতায় এই সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।
নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন আর্থিক সহায়তা, শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান এবং জাপানের একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবেন। তাঁরা আর্থিক সুবিধা হিসেবে পাঁচ লাখ জাপানিজ ইয়েন পাওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের এপ্রিল-মে ২০২৬ সেশনে দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে। তাঁদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে। ইংরেজি ও জাপানিজ—দুই ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: https://www.jpss.jp/en/




















