দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, নতুন শিক্ষাক্রম ও প্রকল্পের ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে এবং নতুন শিক্ষাক্রম চালু হবে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, নতুন কী কী থাকছে

আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা এবং জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্রমকে রূপান্তর করছেন, যাতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক চরিত্রের বিকাশ ঘটে।

শিক্ষাক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চান। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, মান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে অনুধাবন, বিশ্লেষণ ও প্রয়োগভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করা হবে। প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম যেমন, বিতর্ক, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করা হবে।

প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানভিত্তিক এবং প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হবে। স্কুল-কলেজগুলোয় স্কাউটস, বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ও গার্লস গাইডসের কার্যক্রম সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। এর উদ্দেশ্য প্রতিটি শিক্ষার্থী কর্মবাজার উপযোগী অন্তত একটি দক্ষতা—কৃষি, আইসিটি (তথ্যপ্রযুক্তি), বিদ্যুৎ, ইলেকট্রনিকস, গ্রাফিক ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা নির্মাণ ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে যাতে প্রশিক্ষণের সুযোগ পায়।

মেয়েদের জন্য বিনা মূল্যে স্নাতক পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ করার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ সারা দেশে সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিতকল্পে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনা মূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ, প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি স্বতন্ত্র আইডি চালু করা, ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, কোডিং ও ডিজিটাল লিটারেসির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার ব্যবস্থা করা হবে।

পরিবেশ ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা অন্তর্ভুক্তি, খাল খনন, পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং পোষ্য প্রাণী পালনে উৎসাহ দেওয়া নিশ্চিত করা হবে বলেও জানান অর্থমন্ত্রী।

এ ছাড়া শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ’ গড়ে তোলা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা এপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা পাবে এবং স্টার্ট-আপ চালু করা ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

‘ব্রেইন ড্রেইন’কে ‘ব্রেইন সার্কুলেশনে’ রূপান্তরের লক্ষ্যের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

মাদ্রাসাশিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু, উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করা এবং ডিজিটাল শিক্ষা ও আধুনিক শিক্ষাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করার কথাও জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন আগামীর প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। যারা কেবল সুযোগের অপেক্ষায় থাকবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে; যারা সময়ের অনুসারী নয়, বরং পরিবর্তনের নেতৃত্বে দেবে।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

শিক্ষা খাতে বরাদ্দ কত বেড়েছে?
মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকায় বেড়েছে।
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির কত শতাংশে উন্নীত হয়েছে?
জিডিপির ২ শতাংশে উন্নীত হয়েছে।
শিক্ষাক্রমে কী নতুন কিছু অন্তর্ভুক্ত হবে?
শিক্ষাক্রমে তৃতীয় ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত হবে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: শিক্ষা

সব দেখুন →
পাকিস্তানের বৃত্তি, এআইসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ
শিক্ষা

পাকিস্তানের বৃত্তি: কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে এআইসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় ওআইসি দেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কয়েকটি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে।

মিনিট পড়া
এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র: ৫০টি শুদ্ধ উচ্চারণ সংগ্রহ করে রাখো
শিক্ষা

এইচএসসি ২০২৬: বাংলা ২য় পত্রে ৫০টি শুদ্ধ উচ্চারণ জানা দরকার

এইচএসসি পরীক্ষা ২০২৬-এ বাংলা ২য় পত্রে ৫০টি শুদ্ধ উচ্চারণ জানা দরকার বলে জানিয়েছেন ফারুক আহমেদ আবির।

মিনিট পড়া
এইচএসসি পরীক্ষা ২০২৬। জীববিজ্ঞান ১ম পত্র (অধ্যায়–১) : কোষের ‘ট্রাফিক পুলিশ’ বলে গলজি বস্তুকে
শিক্ষা

এইচএসসি পরীক্ষা ২০২৬: জীববিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানুন।

মিনিট পড়া
এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র : ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কুসংস্কার, গোঁড়ামি ও গ্রামীণ জীবন
শিক্ষা

এইচএসসি পরীক্ষা ২০২৬: লালসালু উপন্যাসের বিষয়বস্তু - কুসংস্কার, গোঁড়ামি ও গ্রামীণ জীবন

এইচএসসি পরীক্ষা ২০২৬-এ বাংলা ১ম পত্রের জন্য ‘লালসালু’ উপন্যাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু জানতে হলে এই তথ্যগুলো দেখতে হবে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া