ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ১৫তম ব্যাচে মাস্টার্স অব প্রফেশনাল মার্কেটিং (এমপিএম) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাস হবে সাপ্তাহিক শুক্র ও শনিবার ছুটির দিন। সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে সব পরীক্ষায়। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার রয়েছে।
ভর্তি পরীক্ষার তথ্য
ভর্তি পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২৬, শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিটে। পরীক্ষার স্থান: বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.marketing.du.ac.bd/mpm




















