যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বর্তমানে অন্তত ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। তাঁরা শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
নেতৃত্বের দায়িত্বে রয়েছেন কে?
এর মধ্যে অ্যাঙ্গলিয়া রাসকিন ইউনিভার্সিটির লন্ডন ক্যাম্পাস ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট নাঈম হাসান, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই) ব্রিস্টলের স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট (এডুকেশন) খাদিজা হোসেন অড়লা, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ)-এর এপসম ক্যাম্পাস স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট শায়েখ হাসান, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ইরফান রহমান, ইউনিভার্সিটি অব গ্লস্টারশায়ার স্টুডেন্টস ইউনিয়নের ওয়েলফেয়ার অ্যান্ড ডাইভারসিটি অফিসার ইফফাত জাহান, গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফ মোল্লা চঞ্চল, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (এডুকেশন) এ বি এম রাহাত মুবাশশির, লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট রাজ্য মন্ডল, নাহিদ বিনতে ইসলাম, ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট নাফি হাসান খান, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট (ইকুইটি অ্যান্ড ওয়েলফেয়ার) সৌমিত্র পাল, ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট জুবায়ের আহম্মেদ, রংপুরের মুহতাসিম সাদাত নিবির, রেক্সহ্যাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট হাফসা আজমারি ফারজু এবং ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট (ওয়েলফেয়ার) এম ইমাম হোসাইন উল্লেখযোগ্য।






























