শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। তারা শিক্ষা ক্যাডার ছেড়ে নিরীক্ষা ও হিসাব, প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই প্রশাসন ক্যাডারে, আর তিনজন নিরীক্ষা ও হিসাব, একজন পুলিশ ক্যাডারে যোগ দিয়েছেন। তাদের মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক পদও ছেড়েছেন একজন।
গতকাল রোববার (৭ জুন ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁদের নামের পাশে উল্লিখিত কারণে উল্লিখিত তারিখ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।






























