দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

জোরপূর্বক শ্রম দমনে ট্রাম্পের নতুন শুল্কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরপূর্বক শ্রম দমনে নতুন শুল্কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
জোরপূর্বক শ্রম ঠেকাতে ট্রাম্পের নতুন শুল্কের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরপূর্বক শ্রম দমনে ব্যর্থ দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে বিশেষজ্ঞ, ব্যবসায়িক সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীর প্রতিনিধিরা মনে করেন, এই পদক্ষেপ আধুনিক দাসত্ব মোকাবিলায় খুব একটা কার্যকর হবে না। বরং এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ট্রাম্পের এই বাণিজ্য পদক্ষেপে ৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলো এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের এই পরিকল্পনা এসেছে ‘সেকশন ৩০১’ তদন্তের ভিত্তিতে, যা অনৈতিক বাণিজ্য চর্চা মোকাবিলার জন্য পরিচালিত হয়। এর মাধ্যমে ট্রাম্প তাঁর আগের জরুরি শুল্ক পুনর্বহালেরই চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে বাতিল করে দেন।

বাণিজ্য ও মানবাধিকার–বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় থাকা শিশুশ্রম, জোরপূর্বক শ্রম এবং অন্যান্য শোষণমূলক কর্মপরিবেশে বিরাজমান সমস্যার সমাধানে এ উদ্যোগের প্রভাব সীমিত হবে।

ডিজিটাল শিপমেন্ট যাচাই প্ল্যাটফর্ম পাবলিকানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাম বেন তসিয়োন বলেন, ‘এই নতুন পদক্ষেপের মূল বিষয়টির সঙ্গে জোরপূর্বক শ্রমের খুব বেশি সম্পর্ক নেই। এটি মূলত শুল্ক আরোপের নতুন একটি যুক্তিমাত্র।’

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সর্বশেষ বৈশ্বিক হিসাব অনুযায়ী, বিশ্বে ২ কোটি ৭৬ লাখ মানুষ জোরপূর্বক শ্রমের শিকার, যা ২০১৬ সালের তুলনায় প্রায় ২৭ লাখ বেশি। এসব শ্রমের প্রায় অর্ধেকই বেসরকারি খাতের রপ্তানিমুখী শিল্পে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে উৎপাদন, নির্মাণ, কৃষি ও মৎস্য এবং খনিশিল্প।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে আনা অভিযোগ বিশেষভাবে নজর কেড়েছে। ইউএসটিআরের প্রতিবেদনে ইইউর জোরপূর্বক শ্রমবিধির সমালোচনা করা হয়েছে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এ বিধিমালা লঙ্ঘনের প্রমাণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিয়মের তুলনায় আরও কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।

ইউরোপীয় কমিশন (ইসি) বলেছে, ট্রাম্পের শুল্ক আরোপের এ সিদ্ধান্ত অযৌক্তিক। একই সঙ্গে তারা গত বছর ওয়াশিংটনের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ওই চুক্তির আওতায় অধিকাংশ ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার সর্বোচ্চ ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ওয়াক ফ্রি বলেছে, নিজেদের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় জোরপূর্বক শ্রম মোকাবিলায় জি-২০–ভুক্ত কোনো দেশই যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। সংগঠনটির মতে, আধুনিক দাসত্বের মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) উপমহাসচিব অ্যান্ড্রু উইলসন বলেন, শুল্ক আরোপের এই ‘খামখেয়ালি’ বা ‘ইচ্ছামাফিক’ ধরন উদ্বেগের কারণ। তিনি বলেন, ‘যদি এই শুল্ক আরোপের উদ্দেশ্য আধুনিক দাসত্বের ওপর নিয়ন্ত্রণ জোরদার করা হয়, তাহলে এ পদক্ষেপের কোনো অর্থ হয় না।’

অ্যান্ড্রু উইলসন আরও বলেন, ইইউর পরিকল্পিত ব্যবস্থা কার্যকর হলে তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবস্থার চেয়ে আরও বিস্তৃত হবে। কারণ, এটি আমদানি, ইইউর ভেতরে বিক্রি হওয়া পণ্য এবং ইইউ থেকে রপ্তানি—সবকিছুকেই অন্তর্ভুক্ত করে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বলছে, ট্রাম্পের পরিবর্তনশীল বাণিজ্যনীতির কারণে সরবরাহ শৃঙ্খলে ব্যয় বেড়েছে এবং অস্থিরতা তৈরি হয়েছে।

শিক্ষামূলক খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান লার্নিং রিসোর্সেসের প্রধান নির্বাহী রিক ওলডেনবার্গ বলেন, জোরপূর্বক শ্রম মোকাবিলার নীতিকে বাণিজ্যিক স্বার্থের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। তাঁর মতে, দেশগুলো জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিযোগিতার কারণে নয়, বরং এটি অনৈতিক বলে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের করপোরেট জবাবদিহিবিষয়ক জ্যেষ্ঠ আইনজীবী হেলেন দে রেঙ্গার্ভ বলেন, এই শুল্ককাঠামো বাস্তবে পরিবর্তন আনবে কি না, তা স্পষ্ট নয়। তাঁর আশঙ্কা, এটি রাজনৈতিক প্রতিরোধ আরও বাড়িয়ে দিতে পারে এবং জোরপূর্বক শ্রম দমনের লক্ষ্যেই উল্টো ফল বয়ে আনতে পারে।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

ট্রাম্পের নতুন শুল্ক কোন দেশগুলোর ওপর আরোপ করা হবে?
৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে?
ট্রাম্পের নতুন শুল্কের মাধ্যমে জোরপূর্বক শ্রম দমনে ব্যর্থ দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে
বাণিজ্য

সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৫’ দেওয়া হয়েছে।

মিনিট পড়া
দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফ্রেশ এলপি গ্যাস
বাণিজ্য

দেশের জ্বালানি চাহিদা পূরণে ফ্রেশ এলপি গ্যাসের দীর্ঘমেয়াদি বিনিয়োগ

দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে ফ্রেশ এলপি গ্যাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মিনিট পড়া
যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ, কার আর্থিক ভিত্তি কেমন
বাণিজ্য

ডিএসইতে যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের সর্বশেষ ঋণমান প্রকাশ করা হয়েছে।

মিনিট পড়া
পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক
বাণিজ্য

পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক

পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার হিসেবে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকরা উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার পেয়েছেন বা পাচ্ছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া