সোনার গয়নার দাম কমাতে অর্থমন্ত্রী নতুন প্রস্তাব নিয়েছেন। প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এর আগে ভ্যাট ছিল ১০ হাজার টাকার বেশি।
এছাড়া স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হতে পারে।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। নতুন প্রস্তাবের ফলে ভ্যাট বসবে আড়াই হাজার টাকা।















