অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি ৭.৫% এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% লক্ষ্য ঘোষণা করেছেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা মোকাবিলার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
গত মে মাসে দেশের সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৯.৪২% এবং জিডিপি প্রবৃদ্ধি ৪.১৪% ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই হিসাব করা হয়েছে।
















