দেশে প্রস্তুত মদের ওপর নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে যার ফলে দাম বাড়বে। প্রতি লিটার দেশি মদের ওপর ৫০০ টাকা কর আরোপের প্রস্তাব বাজেটে করা হয়েছে। এর ফলে দেশি মদের দাম বাড়বে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত মদের দামও বাড়তে পারে।
এ বছরের অর্থ বিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিল সংশোধনের প্রস্তাব করা হয়েছে। নতুন করকাঠামো অনুযায়ী, দেশে প্রস্তুত বিলাতি মদের লিটারপ্রতি ৫০০ টাকা কর বসবে। ফলে দেশি মদ সেবনকারীদের আগের তুলনায় বাড়তি অর্থ গুনতে হবে।
কেরু অ্যান্ড কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ২০২৩–২৪ অর্থবছরে ৬০ লাখ প্রুফ লিটার স্পিরিট এবং ২ লাখ ৩২ হাজার কেস ফরেন লিকার উৎপাদিত হয়েছে।
















