দ্য পালস টুডে
EN
ব্রেকিং

বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
অবশেষে বেক্মিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার

অবশেষে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারবাজারে লেনদেন শেষের পর আজ এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বিএসইসির আদেশে বলা হয়েছে, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় কোম্পানি দুটি ফ্লোর প্রাইস প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, আগামীকাল থেকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারে কোনো ফ্লোর প্রাইস থাকছে না।

বিএসইসি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সংস্থাটির নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ওই দিনই সংবাদ সম্মেলনে শেয়ারবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার ঘোষণা দেন নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। এমনকি সংবাদ সম্মেলনে তিনি এ–ও বলেন, তাঁদের কমিশন ভবিষ্যতে বাজারে কখনো ফ্লোর প্রাইস আরোপ করবে না। সেই ঘোষণা অনুযায়ী, আজ শেয়ারবাজারের অবশিষ্ট দুই কোম্পানি থেকেও ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়।

জানা যায়, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের ২৮ জুলাই শেয়ারবাজারে টানা পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বা শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়। যাতে শেয়ারের দাম বেঁধে দেওয়া ওই সীমার নিচে নামতে না পারে। বাজারে সূচকের পতন ঠেকাতে কৃত্রিম ওই ব্যবস্থা নেয় বিএসইসির তৎকালীন কমিশন। এর আগে ২০২০ সালের মার্চেও একবার ফ্লোর প্রাইস বসানো হয়েছিল বাজারে।

সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে যে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল, তা প্রত্যাহার শুরু হয় ২০২৪ সালের জানুয়ারি থেকে। ধাপে ধাপে এই ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তৎকালীন কমিশন। তারই অংশ হিসেবে শুরুতে সূচকে প্রভাব ফেলে, এ রকম ৩৫টি কোম্পানি ছাড়া বাকি সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ওপর থেকে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়। এরপর ধাপে ধাপে ৩৫ কোম্পানির মধ্যে ৩৩টির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। বাকি ছিল শুধু দুটির। অবশেষে সেই দুটি কোম্পানির ফ্লোর প্রাইসও আগামীকাল থেকে উঠে যাচ্ছে। সেই হিসেবে সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে শেয়ারবাজারে যে ফ্লোর প্রাইস বসানো হয়েছিল, প্রায় চার বছর পর এসে বাজার পুরোপুরি সেই ফ্লোর প্রাইসমুক্ত হতে যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার থেকেই দুই কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টি বাজারে আলোচনায় ছিল। শেয়ারবাজারে আজও এই দুই কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে ছিল। এদিন বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম ছিল ১১০ টাকা। আর ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

ফ্লোর প্রাইস কী?
শেয়ারের দামের সর্বনিম্ন সীমা।
ফ্লোর প্রাইস কেন প্রত্যাহার করা হলো?
দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায়।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে
বাণিজ্য

সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৫’ দেওয়া হয়েছে।

মিনিট পড়া
দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফ্রেশ এলপি গ্যাস
বাণিজ্য

দেশের জ্বালানি চাহিদা পূরণে ফ্রেশ এলপি গ্যাসের দীর্ঘমেয়াদি বিনিয়োগ

দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে ফ্রেশ এলপি গ্যাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মিনিট পড়া
যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ, কার আর্থিক ভিত্তি কেমন
বাণিজ্য

ডিএসইতে যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের সর্বশেষ ঋণমান প্রকাশ করা হয়েছে।

মিনিট পড়া
পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক
বাণিজ্য

পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক

পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার হিসেবে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকরা উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার পেয়েছেন বা পাচ্ছেন।

মিনিট পড়া
এবার ইরানের জব্দ হওয়া সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণের চিন্তা করছে যুক্তরাষ্ট্র
বাণিজ্য

ইরানের জব্দ সম্পদ দিয়ে উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ইরানের জব্দ সম্পদ ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া
১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ: প্রস্তাবিত এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন
চাকরি

১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষায় সংস্কার প্রয়োজন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন আবেদন করেছেন।

মিনিট পড়া
সাহাবিরা কেন এত সাহসী ছিলেন
ধর্ম

সাহাবিদের সাহসিকতার রহস্য: আল্লাহর ওপর নির্ভরতা এবং সত্যের প্রতি অঙ্গীকার

সাহাবিরা কেন এত সাহসী ছিলেন, এর কারণ তাঁদের আল্লাহর ওপর নির্ভরতা ও সত্যের প্রতি নিষ্ঠা।

মিনিট পড়া