দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

আন্দ্রেয়াস হগবার্গ গ্রামীণফোনের নতুন সিএসটিও হিসেবে যোগদান করলেন

গ্রামীণফোন তাদের নতুন চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে আন্দ্রেয়াস হগবার্গকে নিয়োগ দিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
গ্রামীণফোনের সিএসটিও হলেন আন্দ্রেয়াস হগবার্গ

গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ। ১ জুন থেকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে গ্রামীণফোন।

এ ভূমিকায় আন্দ্রেয়াস কোম্পানির কৌশলগত রূপান্তরে নেতৃত্ব দেবেন এবং পাঁচ বছর মেয়াদি কৌশল বাস্তবায়নের তত্ত্বাবধানে থাকবেন। মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি ও ভবিষ্যতের প্রস্তুতি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর পরিচালনায় নজর দেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্স, প্রযুক্তি ও ‘শেয়ার্ড সার্ভিসেস’ বিভাগে নরডিক, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে টেলিনরে আন্দ্রেয়াসের ২১ বছরের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন আন্দ্রেয়াস। তিনি ভাইস প্রেসিডেন্ট অব টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগের অগ্রাধিকার–সংক্রান্ত উদ্যোগগুলো পরিচালনা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসটিও হিসেবে আন্দ্রেয়াস কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতা আরও জোরদার, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং একটি ডিজিটালি আরও সক্ষম টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নতুন পদে যোগদানের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, ‘গতিশীল বাংলাদেশি বাজারে একটি শক্তিশালী ভিত্তি এবং শীর্ষস্থানীয় অবস্থানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি ভালো অবস্থানে রয়েছে গ্রামীণফোন। আমার মূল লক্ষ্য থাকবে সুশৃঙ্খল বাস্তবায়নের সঙ্গে কৌশলগত সমন্বয় ঘটানো; গ্রাহকদের প্রতি আরও গভীর মনোযোগ দেয়া এবং এমন সমাধান তৈরি করা, যা প্রকৃত অর্থেই তাদের ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করবে।’

গ্রামীণফোনের লিডারশিপ টিমে আন্দ্রেয়াসকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজন। আমার আস্থা আছে, আন্দ্রেয়াসের দূরদর্শী কৌশলগত নেতৃত্ব আমাদের এই রূপান্তরকে ইন্ডাস্ট্রির অন্যদের চেয়ে বেশ আগেই পরিচালনা করতে এবং একটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারে আমাদের নেতৃত্বকে আরও সংহত করতে সহায়তা করবে।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

আন্দ্রেয়াস হগবার্গ কোথায় কাজ করেছেন?
টেলিনরে
আন্দ্রেয়াস হগবার্গের আগের পদবী কী ছিল?
টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে
বাণিজ্য

সাত সাংবাদিক ভূষিত হলেন কৃষিশিল্প অ্যাওয়ার্ডে

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাত নিয়ে সংবাদ প্রকাশের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২৫’ দেওয়া হয়েছে।

মিনিট পড়া
দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফ্রেশ এলপি গ্যাস
বাণিজ্য

দেশের জ্বালানি চাহিদা পূরণে ফ্রেশ এলপি গ্যাসের দীর্ঘমেয়াদি বিনিয়োগ

দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে ফ্রেশ এলপি গ্যাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

মিনিট পড়া
যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ, কার আর্থিক ভিত্তি কেমন
বাণিজ্য

ডিএসইতে যমুনা ব্যাংক, নিটল ইনস্যুরেন্স ও গোল্ডেন হারভেস্টের ঋণমান প্রকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের সর্বশেষ ঋণমান প্রকাশ করা হয়েছে।

মিনিট পড়া
পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক
বাণিজ্য

পরিবারের কাছ থেকে শেয়ার উপহার পেলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক

পরিবারের সদস্যদের কাছ থেকে উপহার হিসেবে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকরা উল্লেখযোগ্যসংখ্যক শেয়ার পেয়েছেন বা পাচ্ছেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া