দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে

দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ আসছে, নতুন নীতি নিয়ে প্রশ্ন

দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে কোনো বাধা নেই। পুরো তৈরি অবস্থায় এই মোটরসাইকেল যেমন আমদানি করা যায়, তেমনি যন্ত্রাংশ আমদানি করে দেশেও তৈরি করা যায়।

দেশে ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানি নিষিদ্ধ। তবে ৫০০ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল দেশে তৈরির জন্য যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করা যায়। এখন পুরো তৈরি অবস্থায় ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল বিদেশ থেকে আমদানির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোটরসাইকেলের সিসিসীমার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে। অংশীজনদের সঙ্গে বৈঠক করেই নীতিমালা করা হচ্ছে। তিনি বলেন, আমদানি নীতি আদেশ চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। এ মাসের মধ্যেই আদেশ জারি হতে পারে।

মোটরসাইকেল উৎপাদন ও বিপণনকারীরা কোম্পানিগুলো সূত্র জানিয়েছে, উচ্চসিসির মোটরসাইকেল পুরো তৈরি অবস্থায় আমদানির সুযোগ তৈরির চেষ্টা চালাচ্ছে কয়েকটি কোম্পানি।

মোটরসাইকেল খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরো তৈরি অবস্থায় উচ্চ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিলে নতুন কিছু ব্র্যান্ডের সুবিধা হবে। তারা দেশে কারখানা না করেই উচ্চ সিসির মোটরসাইকেল আমদানি করতে পারবে। বিদেশি ব্র্যান্ডের পরিবেশকের বাইরে কিছু আমদানিকারক কম মূল্য দেখিয়ে (আন্ডার ইনভয়েসিং) মোটরসাইকেল আমদানি করে। তারা এখন কর ফাঁকি দিয়ে উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে আসতে পারবে।

অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যে দেশে কারখানা করা কিছু ব্র্যান্ড। তারা আমদানি করা উচ্চ সিসির মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এসব ব্যান্ডের মোটরসাইকেল বিপণনকারীরা বলছেন, পুরো তৈরি অবস্থায় আমদানি করা মোটরসাইকেল বাজারে ছাড়ার সুযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের লাভ নেই। তাতে দেশে মূল্য সংযোজন ও কারখানায় কর্মসংস্থান হবে না; বরং বৈদেশিক মুদ্রার খরচ বাড়বে।

অন্যদিকে আরেকটি সমস্যার কথা বলছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। সেটি হলো, পুলিশের কাছে এখন মোটরসাইকেল আছে ১৬৫ সিসি পর্যন্ত। ফলে এর বেশি সিসির মোটরসাইকেল বাড়লে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি বাড়বে।

মোটরসাইকেল খাতের কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএমএএমএ) হিসাব অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে দেশে মোটরসাইকেল উৎপাদনে ১০টির মতো কারখানা স্থাপিত হয়েছে। সুপরিচিত জাপানি ও ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেল এখন দেশেই উৎপাদিত হয়। কারখানা করতে বিনিয়োগ হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা।

সরকার ২০১৮ সালের মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা করে। ওই নীতিমালা দেখে বিনিয়োগ করে কোম্পানিগুলো। যদিও বারবার মোটরসাইকেলবিষয়ক নীতি পরিবর্তন করা হয়েছে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে নিয়ে সংশয়ে থাকেন বলে মনে করেন তাঁদের দেশীয় অংশীদারেরা।

বাংলাদেশে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদনকারী এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলবিষয়ক নীতি প্রায়ই পরিবর্তন হয়। নীতির ধারাবাহিকতা না থাকলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, পুরো তৈরি অবস্থায় আমদানির সুযোগ দেওয়া হলে তাঁরাও নতুন ব্র্যান্ডের উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। কিন্তু তারপরও তিনি নীতির চটজলদি পরিবর্তন সমর্থন করেন না।

দেশে ২০২৩ সালের অক্টোবর মাসে ৩৭৫ সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে তখন বলা হয়, ৩৭৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন নিতে হলে, তা হতে হবে দেশে উৎপাদিত। এ সিদ্ধান্তের আড়াই বছরের কিছু বেশি সময় পর এখন উচ্চ সিসির মোটরসাইকেল সিবিইউ অবস্থায় আমদানির সুযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে মোটরসাইকেলের বাজারও মন্দা। ২০১৮ সালে করা মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিতে ২০২৭ সালের মধ্যে দেশে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। যদিও এখন বছরে ৫ লাখের কম মোটরসাইকেল বিক্রি হয়।

দেশের একটি মোটরসাইকেল বিপণনকারী কোম্পানির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দেশে মোটরসাইকেল কারখানা করা কেউই প্রত্যাশিত মুনাফা করতে পারছে না। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে একেক সময় একেক নীতি নেওয়া হয়। তা–ও গুটিকয়ের স্বার্থে। অথচ নীতিমালা হওয়া উচিত পুরো খাতকে মাথায় রেখে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবেন।

সাধারণ জিজ্ঞাসা

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে কি বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে?
হ্যাঁ, দেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে।
বর্তমানে কত সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে বাধা নেই?
বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে কোনো বাধা নেই।

বিষয়

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
Govt to procure six LNG cargoes  | Business
বাণিজ্য

সরকার দেশের শক্তি চাহিদা পূরণে আরও ছয় বারের এলএনজি আমদানি অনুমোদন করল

বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' প্রোগ্রামে উপজেলা পর্যায়ের যুব উদ্যোক্তাদের অর্থায়ন
বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' প্রোগ্রামে উপজেলা পর্যায়ের যুব উদ্যোক্তাদের অর্থায়ন

Tech firms hit by AI slowdown call with Fed expected to hike rates | Business
বাণিজ্য

টেক ফার্মগুলোর মজুদ নামলো, ফেড রিজার্ভের মুদ্রাস্ফীতি দমনে সুদ বৃদ্ধির উদ্যোগ

Standard Chartered hosts Financial Markets Leadership Forum | Business
বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আয়োজনে প্রথম আর্থিক বাজার নেতৃত্ব ফোরাম

Bangladesh targets additional $5b US investment in five years: Muktadir | News
বাণিজ্য

মুক্তাদিরের লক্ষ্য: পরবর্তী ৫ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনা

Exports exceed $14 bn in two decades in Karnaphuli EPZ | Special Stories
বাণিজ্য

কার্নফুলী ইপিজেড: দুই দশকে ১৪ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

PRAN-RFL inaugurates zero discharge plant | Business
বাণিজ্য

প্রান-আরএফএল গ্রুপের হাবিগঞ্জ শিল্প উদ্যানে জিরো ডিসচার্জ প্লান্ট চালু

BCI holds training workshop on public procurement law, e-GP system | Business
বাণিজ্য

বিসিআই আয়োজন করলো প্রকৌশল ক্রয় আইন ও ই-জিপি ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Oil prices, US inflation stoke Fed hike worries | Business
বাণিজ্য

ফেডের হার বৃদ্ধির উদ্বেগ বাড়িয়েছে উচ্চ তেল মূল্য ও মার্কিন মুদ্রাস্ফীতি

Czech antitrust office lets Turkey's Pegasus Airlines buy Smartwings | Business
বাণিজ্য

চেক অ্যান্টিট্রাস্ট অফিস স্মার্টউইংস অধিগ্রহণে পেগাসাস এয়ারলাইন্সের অনুমতি দিল

মধ্যপ্রাচ্য সংকট ও মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনে এশিয়ার শেয়ার বাজার তীব্র ঝড়ে
বাণিজ্য

মধ্যপ্রাচ্য সংকট ও মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনে এশিয়ার শেয়ার বাজার তীব্র ঝড়ে

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া

North Korea's Kim pledges 'invariable support' in Putin letter | International
আন্তর্জাতিক

কিম জং উনের চিঠিতে পুতিনের জন্য 'অপরিবর্তনীয় সমর্থন'ের আশ্বাস