মেক্সিকোর মোরেলোস রাজ্যে জবরদখলের এক মামলায় নিহত মেয়রের বিধবা স্ত্রী গ্রেফতার হয়েছেন। রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, তেমোয়াকের মেয়র ভ্যালেন্টিন লাভিনের বিধবা স্ত্রী মারিসোল এবং পৌর পুলিশ প্রধান জিওভানি এমানুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
ভ্যালেন্টিন লাভিন রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবামের বামপন্থী দলের সাথে জোটবদ্ধ ছিলেন। তাকে ২২ জুলাই শহরের কাউন্সিল অধিবেশনে গুলি করে হত্যা করা হয়েছিল।
এই অঞ্চলে ড্রাগ কার্টেলগুলোর কার্যকলাপ বেশি দেখা যায়। ২০০৬ সাল থেকে ড্রাগ-সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর থেকে মেক্সিকোতে শতাধিক মেয়র নিহত হয়েছেন বলে অফিসিয়াল তথ্য জানা গেছে।
রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, জবরদখল দমনের এক অভিযানের অংশ হিসেবে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা গ্রেপ্তারের বিস্তারিত বিবরণ বা লাভিনের মৃত্যুর সাথে এর সম্পর্ক নিয়ে কোনও তথ্য প্রদান করেনি।
গত বছর মিচোয়াকান রাজ্যে ডে অফ দ্য ডেড উদযাপনের সময় মেয়র কার্লোস মানজোকে গুলি করে হত্যা করা হয়েছিল, যা দেশটিকে বেশ হতবাক করেছিল।






























