পেন্টাগনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কারণে কর্মকর্তারা অস্বস্তিতে। হেগসেথ তাঁর চারপাশের বেসামরিক-সামরিক কর্মকর্তাদের অবিশ্বাস করেন এবং তাঁদের আনুগত্য নিয়ে সংশয়ে ভুগেন। তিনি এ পর্যন্ত ২৪ জনের বেশি জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
হেগসেথের মেয়াদে সরাসরি সেনা কর্মকর্তাদের কর্মজীবনে হস্তক্ষেপ করা একটি ঘটনা ছিল চারজন কর্নেলকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি আটকে দেওয়া। এই অস্বস্তিকর পরিবেশে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা হেগসেথের সঙ্গে টানাপোড়েনে জড়িয়ে পড়েছেন।
পেন্টাগনের কর্মকর্তারা জানান, হেগসেথ তাঁর দপ্তরের মধ্যে তথ্য কঠোর গোপনীয়তায় রাখেন এবং তাঁর পরিকল্পনা খুব কম মানুষই জানতে পারেন। এই গোপনীয়তা ও সন্দেহের বাতাবরণ পেন্টাগনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলছে।



















