বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সাবেক আইনি পরিচালক মার্কো ভিলিজার ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান দোমেনিকো স্কার বিরুদ্ধে বিদ্বেষমূলক মামলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী প্লাতিনি।
প্লাতিনির অভিযোগ, ফিফা সভাপতি পদে তাঁর নির্বাচিত হওয়া আটকাতে সংস্থার ভেতরে নানা কূটকৌশল ছক করা হয়েছিল। এই ক্ষতির জন্য ফিফার কাছ থেকে পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন প্লাতিনি।
২০১৫ সালে দুর্নীতির অভিযোগের কারণে ফিফা সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে যান প্লাতিনি। পরবর্তী সময়ে ফিফার নৈতিকতা কমিটির আট বছরের নিষেধাজ্ঞার কারণে তিনি আর সংস্থাটির সভাপতি হওয়ার দৌড়ে টিকতে পারেননি।




















