দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জার্মানিতে বিস্ফোরক ড্রোন দুর্ঘটনার পর নিরাপত্তা বৈঠকের আয়োজনহৌথি আক্রমণে মারিবে ১০ জন নিহত, বিদ্রোহীরা তেল-সমৃদ্ধ অঞ্চল লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করছেমার্কিন সিনেট রাশিয়ার বিরুদ্ধে বিস্তৃত অর্থদণ্ড বিল পাস করলসৌদি আরবের আমন্ত্রণে ইরাকের প্রধানমন্ত্রীর রিয়াদ সফররোমের বিমানের ত্রুটির কারণে বিমান বাংলাদেশের টোরন্টো ফ্লাইট বিলম্বিতমুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে নথিভুক্ত করতে হবে: অভিনেতা রাষ্ট্রপতিমারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়নসার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপআমেরিকান আপিল কোর্ট থামিয়েছে ট্রাম্পের হোয়াইট হাউজ ব্যালরুম প্রকল্পনারসিংদিতে মাদকাশক্ত দুজনকে তিন মাস কারাদণ্ড ও জরিমানাসুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তাএমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেনডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বানট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিতরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

ক্লান্তি ও অবসাদ দূর করতে ‘তাসবিহে ফাতিমি’: এক অপার্থিব উপহার

ক্লান্তি ও অবসাদ দূর করতে নবীজির কন্যা হজরত ফাতিমার জীবন থেকে শিক্ষা নিন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ক্লান্তি ও অবসাদে ‘তাসবিহে ফাতিমি’: এক অপার্থিব উপহার

ক্লান্তি ও অবসাদ দূর করতে নবীজির কন্যা হজরত ফাতিমার জীবন থেকে শিক্ষা নিন। নবীজির অতি আদরের কন্যা হজরত ফাতিমার জীবনের একটি ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ক্লান্তি ও অবসাদের সময় আল্লাহর জিকিরই অনেক সময় অপার্থিব শক্তি ও প্রশান্তি দিতে পারে।

বিয়ের পর নতুন পথ চলতে গিয়ে স্বামী-স্ত্রী পারস্পরিক সমঝোতা করে নিয়েছিলেন। আলী (রা.) ঘরের বাইরের কাজগুলো করতেন, আর ফাতিমা (রা.) দেখতেন ঘরের ভেতরের সমস্ত বিষয়। তাই সংসারের সব কাজ তিনি একাই করতেন এবং অত্যন্ত আগ্রহের সঙ্গেই করতেন।

তবে যেহেতু কাজগুলো ছিল কায়িক পরিশ্রমের, তাই তাঁর খুব কষ্ট হতো। সে যুগে তো আর এ যুগের মতো এত প্রাচুর্য, আধুনিক প্রযুক্তি ও নাগরিক সুযোগ-সুবিধা ছিল না। তিনি দূরবর্তী কূপ থেকে চামড়ার ব্যাগে (মশক) করে পানি এনে ঘরের প্রয়োজন মেটাতেন।

বারবার ভারী মশক বহন করার ফলে তাঁর বুকে ও পিঠে দাগ পড়ে গিয়েছিল। এমনকি এত বেশি গম বা যবের ঘানি টানতেন যে হাত দিয়ে শক্ত করে সেই জাঁতার হাতল ধরার কারণে তাঁর হাতের তালুতে ফোসকা ও কালো দাগ পড়ে গিয়েছিল।

কাজের কষ্ট ও শারীরিক ক্লান্তি একসময় এতটাই বেড়ে গিয়েছিল যে আলী (রা.) তাঁকে নবীজির কাছে একজন খাদেম বা সাহায্যকারী চাওয়ার পরামর্শ দিয়ে বললেন, ‘তুমি যদি তোমার বাবার কাছে গিয়ে একজন খাদেম চেয়ে নাও, তবে ভালো হয়। এতে তোমার কাজকর্ম করতে সুবিধা হবে।’

বাবার প্রতি অসীম ভালোবাসা আর আবদার নিয়ে ফাতিমা (রা.) নবীজির দরবারে গেলেন। কিন্তু সেখানে অনেকের ভিড় থাকায় লজ্জায় কিছু না বলেই মুখ বুজে ফিরে চলে এসেছিলেন। পরদিন রাসুলুল্লাহ (সা.) নিজেই আদরের মেয়ের বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, ‘গতকাল তুমি কী প্রয়োজনে গিয়েছিলে?’

ফাতিমা (রা.) লজ্জায় চুপ করে রইলেন। তখন আলী (রা.) নিজেই সব খুলে বললেন, ‘হে আল্লাহর রাসুল, চাক্কি পিষতে পিষতে ফাতিমার হাতে দাগ পড়ে গেছে, পানির মশক বহন করতে করতে তার বুকে দাগ হয়ে গেছে। সংসারের কাজ করতে তার খুব কষ্ট হয়। তাই আমিই তাকে বলেছিলাম আপনার কাছ থেকে একজন সাহায্যকারী চেয়ে নিতে।’

ফাতিমার আবদারের উত্তরে রাসুল (সা.) বলেছিলেন, ‘আমি কি তোমাদের এমন একটি বিষয় বলব না, যা তোমাদের জন্য একজন খাদেম বা সাহায্যকারীর চেয়েও অনেক অনেক উত্তম?’ এরপর তিনি রাতে ঘুমানোর আগে ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ পড়তে বললেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৬১; সহিহ মুসলিম, হাদিস: ২৭২৭)

এই জিকিরটিই ইসলামি ইতিহাসে ‘তাসবিহে ফাতিমি’ নামে সুপরিচিত। নবীজি প্রিয় কন্যা ফাতিমাকে কোনো পার্থিব সাহায্যকারী দেননি; বরং এমন এক অনন্য আমল দিয়েছিলেন, যা সরাসরি মানুষের আত্মায় এবং শরীরে ঐশ্বরিক শক্তি জোগাতে পারে।

আলেমগণ বলেন, যে ব্যক্তি ক্লান্তি ও অবসাদের সময়ে পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই তাসবিহ নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার অন্তরে প্রশান্তি, কাজে বরকত এবং দায়িত্ব পালনের অলৌকিক শক্তি দান করেন। (ইবনে হাজার আল-আসকালানি, ফাতহুল বারি শারহু সহিহিল বুখারি, ১১/১১৯, দারুল মারেফাহ, বৈরুত, ১৩৭৯ হিজরি)

সাধারণ জিজ্ঞাসা

তাসবিহে ফাতিমি কী?
তাসবিহে ফাতিমি হল রাতে ঘুমানোর আগে ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ পড়া।
তাসবিহে ফাতিমি কেন পাঠ করা উচিত?
ক্লান্তি ও অবসাদ দূর করতে এবং আল্লাহর কাছ থেকে প্রশান্তি ও শক্তি পাওয়ার জন্য।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
All religious communities enjoy equal rights in Bangladesh: Info Minister Swapon | News Flash
ধর্ম

তথ্যমন্ত্রী স্বপন: বাংলাদেশে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের সমান অধিকার

Hindus to celebrate Ulto Rath Yatra tomorrow  | Others
ধর্ম

হিন্দু সম্প্রদায় আগামীকাল উল্টো রথযাত্রা পালন করবে

PM's initiative cuts Hajj airfare; 2027 package starts at Tk 513,648 | News Flash
ধর্ম

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭-এর হজ্জ ভ্রমণের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লক্ষ ১৩ হাজার ৬৪৮ টাকায়

Kaikobad requests Saudi govt. to retain 1pc backup accommodation for Bangladesh Pilgrims | News
ধর্ম

কাইকোবাদের অনুরোধ: বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যাকআপ আবাসন কোটা বজায় রাখুক সৌদি সরকার

Traditional Rath Yatra festival begins in Rajshahi | District
ধর্ম

রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব শুরু

Fakhrul inaugurates Rath Yatra festival, calls for harmony, unity | News Flash
ধর্ম

মন্ত্রী ফখরুল রাথযাত্রা উৎসবে বললেন, ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে

Pre-registration for Hajj 2027 for NRB citizens underway | News
ধর্ম

হজ ২০২৭-এর জন্য এনআরবি নাগরিকদের পূর্ব-নিবন্ধন শুরু হয়েছে

সর্বশেষ সংবাদ

Maradona's 'Hand of God' ball heads to US auction | Sports
খেলা

মারাডোনার 'হ্যান্ড অফ গড' বল নিলামে যাচ্ছে, অনুমানমূলক মূল্য $10 মিলিয়ন

Zelensky arrives in Serbia for first visit since war | International
আন্তর্জাতিক

সার্বিয়ায় জেলেন্সকির ভ্রমণ: রাশিয়ার সঙ্গী দেশে প্রথম পদক্ষেপ

First-ever food aid brings relief to Sundarbans fishermen: Faridul | Others
বাংলাদেশ

সুন্দরবনের মৎসজীবীদের জন্য প্রথমবারের মতো সরকারি খাদ্য সহায়তা

MTAB leaders pay courtesy call on RCC Administrator | District
রাজনীতি

এমটিএবি নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসকের সাথে বৈঠক করেন

WHO urges Ervebo vaccine trial in DR Congo Ebola outbreak | International
আন্তর্জাতিক

ডব্লিউএইচও কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এরভেবো ভ্যাকসিন ট্রায়ালের আহ্বান

Trump's ex-lawyer all set for confirmation as US attorney general | International
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন আইনজীবী টড ব্ল্যাঞ্চ মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত

Reception, Scholarship ceremony held at RU EEE Department | News
শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্রছাত্রীর সাধারণ সভা ও পুরস্কার প্রদান

BB chief joins Bangla QR campaign during Chattogram visit | Business
বাণিজ্য

চট্টগ্রাম সফরে বাংলা কিউআর প্রচারে যোগ দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের চেয়ারম্যান

July Uprising opens unprecedented opportunity for institutionalizing democracy: Info Minister | News
রাজনীতি

জুলাই উত্থান গণতন্ত্রের অগ্রগতির অপারাজেয় সুযোগ প্রদান করেছে: তথ্যমন্ত্রী

Farmers will be able to store crops in cold storage and sell them at convenient times: Milon | News
বাংলাদেশ

কৃষকরা শস্য সংরক্ষণ করে পছন্দসই সময়ে বিক্রি করতে পারবেন: মিলন

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত
বাংলাদেশ

চট্টগ্রাম মেয়রের নির্দেশে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত