খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ বৃহস্পতিবার। বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায় এই দিনটি যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে উদযাপন করবে। রাজধানীর বিভিন্ন গির্জা রঙিন সাজে সেজে উঠেছে।
গির্জায় বিশেষ প্রার্থনা
তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় বড়দিনের প্রার্থনা হবে দুবার—সকাল সাতটা ও সকাল নয়টায়। আর মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে প্রার্থনা হবে সকাল আটটায়। দুটি গির্জায় প্রার্থনা জানাবেন হাজারো মানুষ।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।




















