দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

বাংলাদেশে শুরু হলো পবিত্র মাহে রমজান, চাঁদ দেখা নিশ্চিত

গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
শুরু হলো পবিত্র মাহে রমজান

বছর ঘুরে আবার ফিরে এল পবিত্র মাহে রমজান। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এরপর রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবিহর নামাজ জামাতে আদায় করেন।

মূলত তারাবিহ আদায়ের মাধ্যমে রোজার প্রস্তুতিপর্ব শুরু হয়। আর ভোররাতে সাহ্‌রি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেছেন।

মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

আজ ২ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ায় আগামী ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও ক্ষমালাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই মাসের প্রতীক্ষায় থাকেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথমাংশে রহমত, দ্বিতীয়াংশে মাগফিরাত অর্থাৎ ক্ষমা আর তৃতীয়াংশে নাজাত তথা দোজখ থেকে মুক্তি।

সাহ্‌রি, ইফতার আর কর্মস্থলের নতুন সময়সূচিতে আজ রোববার থেকে এক মাসের জন্য বদলে যাচ্ছে জীবনযাত্রা। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গতকাল সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এই র‌্যালি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল এক বাণীতে বলেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমালাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।’

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

রমজান মাস কবে শুরু হয়েছে?
২ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া