দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)মাদারীপুরের নাজরিন গবাদি পশুর খামার দিয়ে অর্জন করলেন সাফল্যচিলিতে ঝড়ে দুজনের মৃত্যু, বন্যার কারণে হতাহতের সংখ্যা বেড়েছেআরএবি গাইবান্ধা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করল, সন্দেহভাজনকে গ্রেফতার করলমধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর লক্ষ্যে সৌদি রাজকুমার ও ট্রাম্পের কল কথোপকথনএক চোখ হারিয়েও আশা হারাল না শুভ, মেধা ভিত্তিক পুনর্বাসন চায়গৃহমন্ত্রীর আহ্বান: মানবহিতৈষি পুলিশের জন্য জনসমর্থন অর্জনরাজশাহী: দেশের শীর্ষস্থানীয় মিঠা পানির মাছ উৎপাদন অঞ্চলমায়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যকলাপ বাড়ানোর ইচ্ছা প্রকাশগ্রিসে আগুনের তাড়াতাড়ি বিস্তার, হতাহতের সংখ্যা বেড়েছেওয়াশিংটন অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতআগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনাকলম্বিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে ১৪ জন আহত, রাষ্ট্রপতি অভিষেক আগে উত্তেজনাশ্রীলঙ্কার মহাকারাগারে দাঙ্গা: নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনীওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছেরুশ কিশোরী ক্রিস্টিনা লিউটোভা মেমফিসে প্রথম WTA ফাইনালে উপনীত

জগদ্ধাত্রী: দেবতাদের অহংকার ভেঙে দেবী জগদ্ধাত্রীর মহিমা প্রতিষ্ঠা

দেবতাদের অহংকার ভেঙেছিলেন জগদ্ধাত্রী, দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর মহাশক্তি দেখে দেবতারা হতবাক হয়েছিলেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেবতাদের অহংকার ভেঙেছিলেন জগদ্ধাত্রী

দেবতাদের অহংকার ভেঙেছিলেন জগদ্ধাত্রী। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীর মহাশক্তি দেখে দেবতারা হতবাক হয়েছিলেন। মহিষাসুর বধের পর দেবতারা অহংকারে ভরে উঠলে দেবী জগদ্ধাত্রী তাঁদের শক্তি পরীক্ষা করেছিলেন। দেবতারা একটি তৃণখণ্ড আটকাতেও ব্যর্থ হলে দেবী জগদ্ধাত্রী তাঁদের শক্তির কথা জানতে চাইলেন।

জগদ্ধাত্রী নামের মধ্যেই জগতকে ধারণ করার ইঙ্গিত রয়েছে। বর্ষাশেষে পর স্বর্গে যখন অসুরদের ভয়ানক তাণ্ডব চলছে, স্বর্গরাজ্যের অধিবাসী দেবদেবীরা যখন সেই তাণ্ডবলীলায় নাজেহাল ওপর্যুদস্ত, তখন সিংহবাহিনী মহিষাসুরমর্দিনীরূপে দেবী দুর্গা অসুরদের নিধন করতে রণক্ষেত্রে নেমেছিলেন। স্বর্গমর্ত্যপাতাল সেদিন কেঁপে উঠেছিল এই মহাযুদ্ধে। শেষে দশভূজা দেবী দুর্গার কাছে পরাস্ত হন মহিষাসুর। অবশেষে স্বর্গ সেদিন শান্ত হয়।

পুরাণ বলছে, মহিষাসুর বধের পর স্বর্গের দেবতারা আনন্দে শুধু আত্মহারাই হননি, তারা তখন খুব অহংকারী হয়ে ওঠেন। তারা তখন ভুলেই গেছিলেন কার মায়ায় এবং শক্তিতে স্বর্গের দেবতারা পরাক্রমশালী অসুরদের পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। তারা আনন্দে ভুলেই যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা এত শক্তিশালী হয়েছেন। এই দেবী জগদ্ধাত্রী হলেন দুর্গারই আরেক রূপ। তিনিও দুর্গার মতো সিংহবাহিনী, তবে দশভূজা নন। চতুর্ভূজা।

দেবতারা যখন আত্মতুষ্টিতে ভুগছেন, দেবী জগদ্ধাত্রী একদিন ঠিক করলেন যে দেবতাদের এই অহং বিনাশ করতে হবে। সরাসরি তো আর তাঁদের শক্তি পরীক্ষা নিতে পারবেন না। ফলে কৌশলের মাধ্যমে তাঁকে সেই পরীক্ষা নিতে হলো। আসলে স্বর্গের দেবতারা, ভাবতেন দেবী দুর্গা তাঁদেরই সবার সম্মিলিত রূপ, তাই মহিষাসুরকে নিধনের কৃতিত্ব আসলে কমবেশি সকলেরই।

তাই অসুরবধের পর যখন অহংকারে দেবতাদের পা যেন আর স্বর্গের মাটিতে পড়ছিল না তখন কার কেমন শক্তি দেবী জগদ্ধাত্রী প্রত্যেককে তা পরীক্ষা করে বুঝিয়ে দেওয়া শুরু করলেন। দেবতাদের অহংকার চূর্ণ করতে এবং তাঁদের শক্তি পরীক্ষা করতে দেবী জগদ্ধাত্রী তখন তাঁদের দিকে একটি তৃণখণ্ড ছুঁড়ে দিলেন। কী আশ্চর্য! দেখা গেল ইন্দ্র, অগ্নি, বায়ু বা বরুণ দেবতাদের কেউই সেই তৃণখণ্ডটিকে নিজেদের শক্তি দিয়ে আটকাতে পারছেন না। সকলেই চূড়ান্তভাবে ব্যর্থ।

সনাতন ধর্মে দুর্গা, কালী, লক্ষ্মী বা সরস্বতী পূজার মতো জগদ্ধাত্রী পূজা তত বেশি জনপ্রিয় না হলেও বাঙালি হিন্দুদের মধ্যে বেশ অনেককাল আগে থেকেই ইতিহাসের পাতায় জগদ্ধাত্রী পূজার সংবাদ পাওয়া যায়। খ্রিষ্টীয় পঞ্চদশ শতকে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের আখরগ্রন্থ জীমূতবাহন রচিত কালবিবেক গ্রন্থে দেখা যায় কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ। বরিশালে প্রত্নতাত্ত্বিকরা মাটি খনন করে অষ্টম শতকে নির্মিত দেবী জগদ্ধাত্রীর একটি প্রস্তরমূর্তি পেয়েছেন, যা এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহশালায় সংরক্ষিত আছে।

এছাড়াও অষ্টাদশ শতকে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে শান্তিপুরের জলেশ্বর ও রাঘবেশ্বরের শিবমন্দিরের গাত্রে টেরাকোটার ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি দেখা যায়। জগদ্ধাত্রীও দেবী দুর্গার মতো সিংহকে বাহন হিসেবে রেখেছেন। দশ হাতের বদলে চার হাতে রয়েছে বামদিক থেকে যথাক্রমে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং ডানহাতে চক্র ও পঞ্চবান। দেবীর গায়ের রং প্রভাতের সূর্যের মতো রক্তবর্ণা কমলা। তিনি সালঙ্কারা। তিনি ত্রিনয়না। উপনিষদে তাঁকে আদিশক্তিরূপে বর্ণনা করা হয়েছে।

সাধারণ জিজ্ঞাসা

জগদ্ধাত্রী কে?
জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার আরেক রূপ।
জগদ্ধাত্রী কীভাবে দেবতাদের অহংকার ভেঙেছিলেন?
দেবতারা একটি তৃণখণ্ড আটকাতেও ব্যর্থ হলে দেবী জগদ্ধাত্রী তাঁদের শক্তির কথা জানতে চাইলেন।

বিষয়

মন্তব্য

আরও: ধর্ম

সব দেখুন →
Hindus to celebrate Ulto Rath Yatra tomorrow  | Others
ধর্ম

হিন্দু সম্প্রদায় আগামীকাল উল্টো রথযাত্রা পালন করবে

PM's initiative cuts Hajj airfare; 2027 package starts at Tk 513,648 | News Flash
ধর্ম

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭-এর হজ্জ ভ্রমণের খরচ কমল, সর্বনিম্ন প্যাকেজ ৫ লক্ষ ১৩ হাজার ৬৪৮ টাকায়

Kaikobad requests Saudi govt. to retain 1pc backup accommodation for Bangladesh Pilgrims | News
ধর্ম

কাইকোবাদের অনুরোধ: বাংলাদেশী হজযাত্রীদের জন্য ব্যাকআপ আবাসন কোটা বজায় রাখুক সৌদি সরকার

Traditional Rath Yatra festival begins in Rajshahi | District
ধর্ম

রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব শুরু

Fakhrul inaugurates Rath Yatra festival, calls for harmony, unity | News Flash
ধর্ম

মন্ত্রী ফখরুল রাথযাত্রা উৎসবে বললেন, ধর্মীয় ঐক্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে

Pre-registration for Hajj 2027 for NRB citizens underway | News
ধর্ম

হজ ২০২৭-এর জন্য এনআরবি নাগরিকদের পূর্ব-নিবন্ধন শুরু হয়েছে

DMP tightens security for Ratha Yatra procession tomorrow | Others
ধর্ম

DMP রাথযাত্রার জন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

সর্বশেষ সংবাদ

Winning start for champions Orlando Pirates | Sports
খেলা

ওরল্যান্ডো পাইরেটস শিরোপা প্রতিরক্ষায় দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ারশিপে জিতেছে

New intercity trains planned on Dhaka-Pabna, Dhaka-Khulna routes | District
বাংলাদেশ

পশ্চিমাঞ্চলে যাত্রীদের সুবিধার জন্য নতুন ইন্টারসিটি ট্রেন চালুর প্রস্তুতি

Draft of CMSF under verification of the ministry | News Flash
অর্থনীতি

মন্ত্রণালয়ের যাচাইয়ের অধীনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া

Motorcyclist killed in Madaripur road crash | District
বাংলাদেশ

মাদারিপুরের দশর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু

Consumer rights law penalises offenders, awards complainants 25pc of realised fines | Law and Court
বাংলাদেশ

ভোক্তা অধিকার আইন: অপরাধীদের শাস্তি, অভিযোগকারীদের জরিমানার ২৫ শতাংশ