খ্রিষ্টানদের জন্য ইস্টার সানডে এক গুরুত্বপূর্ণ দিন। এদিন যিশুখ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল। গির্জায় খ্রিষ্টানরা জমায়েত করে প্রার্থনা করেছেন।
ইস্টার সানডের গুরুত্ব
গুড ফ্রাইডের পরে রোববার হলো ইস্টার সানডে। যিশুর মৃত্যুর পর পুনরুত্থানের স্মরণে এই দিনটি পালন করা হয়। খ্রিষ্টানদের জন্য ক্রিসমাসের পর এটি দ্বিতীয় বড় উৎসব।
ইস্টারের ঐতিহ্য
ইস্টারের দিন ডিম দিয়ে খেলাধুলা করা হয়। ডিমের গায়ে লাল রং মেখে যিশুর রক্ত ঝরা স্মরণ করা হয়। ভেতরে ফাঁপা ডিম যিশুর শূন্য কবরের প্রতীক। ইস্টার বানি বা খরগোশ ঝুড়িতে করে শিশুদের উপহার দেয় বলে বিশ্বাস করা হয়।




















