কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা সম্পন্ন হওয়ার পর প্রতিপদে বা দ্বিতীয়া তিথিতে ঘরে ঘরে ভাইফোঁটার আয়োজন করা হয়। হিন্দিভাষী সনাতনীরা এই পার্বণকে ‘ভাইদুজ’ বলে থাকেন। ভাইয়ের কপালে তিলক কাটা হয়ে থাকে, তাই অনেক জায়গায় বলা হয় ‘ভাইটিকা’।
পৌরাণিক কাহিনি
দেবতা সূর্য ও তাঁর স্ত্রী সংজ্ঞার এক কন্যা ও এক পুত্র। তাঁদের নাম যথাক্রমে যমুনা আর যম। সন্তানদের জন্মের পর সূর্যজায়া দেবী সংজ্ঞা সূর্যর তাপ সহ্য করতে না পেরে নিজের ছায়াকে দেবলোকে রেখে নিজে একা মর্ত্যবাসী হন। পুত্র–কন্যাদের বিমাতা ছায়া স্নেহের পরিবর্তে দুর্ব্যবহারই করতেন।
আচার-অনুষ্ঠান
পিঁড়িতে বসা ভাইয়ের কপালে সেদিন বোনেরা চন্দন, ঘি, দই বা প্রদীপের পোড়া পলতের কালো টিকা পরিয়ে দেন। বোনেরা বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে এই টিকা বা ফোঁটা দেন। তিনবার ফোঁটা দিতে দিতে মন্ত্র উচ্চারণ করেন।




















