দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)দশ বছরে দ্বিতীয়বার দক্ষিণপশ্চিম জাপানে বড় ভূকম্প, ২৮ জন নিহতনওগাঁ সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু: রাস্তার অবস্থা ও চালকের অবহেলা দায়ীবন্দরবানে বন্যাপীড়িত ২৩৬ পরিবারকে দেওয়া হল আর্থিক সহায়তামধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে প্রভাবরাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, বেশি আহতজাপানের কুমামোটো ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৮-এ উঠল, বেঁচে যাওয়া লোকেরা তাপদাহে জমকালোরাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্মক্রিমিয়া: রুশ অধিকৃত উপদ্বীপ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়সন হিউং-মিনের দুই গোলে এমএলএস অল-স্টাররা লিগা এমএক্সকে হারিয়েছেদিনাজপুরে ১২৭ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হলো সাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিনবান্দরবানে বিজিবি ২০ হাজার যাবা ট্যাবলেট সহ দুই ব্যক্তি আটকসালমান রুশদির হামলাকারী হাদি মাতারকে মার্কিন বিচার বিভাগ আতঙ্কবাদের অভিযোগে দোষী সাব্যস্তমার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধআর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ চলাকালীন ঘটনাবলিভিয়ায় প্রতিবাদ উস্কে দেওয়ার অভিযোগে মোরালেসের গ্রেফতারি পরোয়ানা

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না

ভাইরাল বা অতি আলোচিত না হলে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর মতে, ধর্ষণ-নিপীড়নের কোনো ঘটনায় ফেসবুকে তোলপাড় হতে হবে, মানুষের মধ্যে ব্যাপক আলোচনা হতে হবে; তারপরই রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়বে এবং ঘটনাটি বিচারের দিকে যাবে—দেশে এমন সংস্কৃতি তৈরি হয়েছে।

‘আর না ধর্ষণ, শিশু নির্যাতন, বিচারহীনতা: কোন পথে সমাধান?’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন রুমিন ফারহানা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আলোচনার আয়োজন করে নারী ও শিশু নির্যাতনবিরোধী নাগরিক উদ্যোগ ‘আর না+’।

রুমিন ফারহানা বলেন, ১০০ ঘটনার মধ্যে একটা ঘটনা অতিরিক্ত মনোযোগ পাবে, বাকি ৯৯টা হারিয়ে যাবে—এটি ‘চেরি-পিকিং’ (কোনো একটা ঘটনাকে বাছাই করে নেওয়া)। ধর্ষণ-নিপীড়নের ঘটনায় যত দিন পর্যন্ত রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা থাকবে এবং রাজনৈতিকভাবে বিচার করার একটা সিদ্ধান্ত আসবে, তত দিন পর্যন্ত সত্যিকার অর্থে আইনের শাসন ও ন্যায়বিচার হবে না।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনাকে ‘ক্লাসিক এক্সাম্পল অব পলিটিসিসাইজেশন’ বলেও উল্লেখ করেন ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ‘একটা ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে। অথচ প্রতিটি ঘটনার যন্ত্রণা, কষ্ট ও প্রভাব সমান। কিন্তু তারপরও কোনো কোনো ঘটনা অতি আলোচিত হয় এবং সেটি নিয়ে রাজনীতি আরম্ভ হয়।’

রুমিন ফারহানা বলেন, পরিসংখ্যান বলছে, গত এক মাসে অন্তত ১১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে ভুক্তভোগীদের বেশির ভাগ শিশু। কিন্তু একটা ঘটনা সব দলকে একেবারে অস্থির করে ফেলেছে। পল্লবীর ঘটনাটিকে এতটাই রাজনীতিকরণ করা হয়েছে যে কেবল দুই দলের প্রধানই সেখানে যাননি, ভুক্তভোগীর শিশুর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানেও দুই দলের প্রতিনিধি গিয়ে উপস্থিত হয়েছেন। ওই ঘটনার পর ধর্ষণের আরও ঘটনা ঘটলেও সেখানে এই রাজনৈতিক প্রতিযোগিতা দেখা যায়নি।

এই আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী আয়েশা আক্তার বলেন, শুধু সেন্টিমেন্ট বা আবেগের বশে তড়িঘড়ি করে বিচারের পথটাকে যেন প্রশ্নবিদ্ধ বা সংকুচিত করা না হয়।

আইনজীবী মানজুর আল মতিন বলেন, ভাইরাল (অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বা আলোচিত হওয়া) না হলে কিছু হয় না—এমন পরিস্থিতি কাম্য নয়। ভাইরালের পেছনে ছোটা নয়; বরং গণমাধ্যমের উচিত গুরুত্ব অনুযায়ী বিষয়গুলোকে সামনে আনা। তিনি আরও বলেন, যৌন নির্যাতনের যেকোনো ঘটনায় মুখ খুলতে হবে।

ভাইরাল না হলেও ধর্ষণ–নিপীড়নের ঘটনা যাতে মনোযোগ পায়, রাষ্ট্রে এমন একটি কাঠামো গড়ে তোলা দরকার বলে উল্লেখ করেন চিকিৎসক তাসনিম জারা। তিনি বলেন, শিশু নিপীড়ন, নারী নিপীড়ন, ধর্ষণ—এসব ঘটনার বিচার কোন পর্যায়ে, হালনাগাদ তথ্য যাতে পাওয়া যায়, সে রকম কাঠামো থাকা উচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা বলেন, ধর্ষণ-নিপীড়নের ঘটনাকে অনেক সময় রাজনৈতিক ‘পয়েন্টের’ (রাজনৈতিক সুবিধা) জন্য ব্যবহার করা হয়। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সমাজে, সেই জায়গায় সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। সকালে পত্রিকায় যাতে এ রকম খবর আর পড়তে না হয়।

আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নতুন আইন করলেই ধর্ষণ–নিপীড়ন বন্ধ হয়ে যাবে, এটি সঠিক নয়। শুধু আইনি সংস্কার নয়, সামাজিক ও রাজনৈতিক পরিসরে এ–সংক্রান্ত যে বাধাগুলো আছে, সেগুলো কীভাবে দূর করা যায়, সেদিকে আলোকপাত করা দরকার।

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) মুখপাত্র নাজিফা জান্নাত বলেন, ধর্ষণ–নিপীড়নের এই সমস্যা যেভাবে সমাজে শিকড় গেড়েছে, তা কোনো ব্যক্তির পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোকে ‘রোল প্লে’ (ভূমিকা রাখা) করতে হবে। নাগরিকদেরও আলোচনা চালিয়ে যেতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যাতে তাঁদের কাজ যথাযথভাবে করতে বাধ্য হন, সে জন্য সমন্বিত চাপ বজায় রাখা দরকার।

নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন লাগবে বলে মন্তব্য করেন গণবিপ্লবী উদ্যোগ নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রতিনিধি আরিফ সোহেল। তিনি বলেন, এই আন্দোলনে সবার যুক্ত হওয়া প্রয়োজন। এই আন্দোলনকে দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানগুলোকেও এই আন্দোলনে যুক্ত করতে হবে।

এ আলোচনার সঞ্চালক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা মুশফিক উস সালেহীন। আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ এবং প্রথম আলোর ধর্ম বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক মনযূরুল হক।

সাধারণ জিজ্ঞাসা

রুমিন ফারহানার মতে রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না কেন?
ভাইরাল বা অতি আলোচিত না হলে রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন রুমিন ফারহানা।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Khaleda, Tarique's 17-year movement laid groundwork for July uprising: Rizvi | News Flash
রাজনীতি

রিজভী বললেন, খালেদা-তারেকের ১৭ বছরের আন্দোলন জুলাই উত্থানের ভিত্তি স্থাপন করেছিল

No legal bar to Chattogram-2 BNP MP Alamgir performing duties: AG | Law and Court
রাজনীতি

চট্টগ্রাম-২-এর বিএনপি সংসদ সারোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

Fake DO letter in Deputy Speaker's name: AC Land withdrawn | Others
রাজনীতি

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও চিঠির অভিযোগে ভূমি এসি মন্ত্রণালয়ে বদলি

Doa Mahfil held for former Swechchhasebak Dal President Shafiul Bari | Others
রাজনীতি

শাফিউল বারী বাবুর আত্মার জন্য নয়াপাল্টন জামে মসজিদে দোয়া মাহফিল

Fakhrul urges small ethnic groups to stay vocal to realize their rights | News Flash
রাজনীতি

ফখরুলের আহ্বান: ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে কথা বলতে থাকুন

Claim of Hasina's return in December has no basis: Partho | Others
রাজনীতি

পার্থো বললেন, শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসার দাবি ভিত্তিহীন

EC to announce presidential election schedule in due course: CEC | News
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচী ঘোষণা করবে নির্বাচন কমিশন: নির্বাচন কমিশনার

PM urges Japan to recruit more Bangladeshi workers | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী জাপানে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বৃদ্ধির জন্য অনুরোধ জানিয়েছেন

Dr Zahed stresses probing controversial elections  | News Flash
রাজনীতি

ডঃ জাহেদ বিতর্কিত নির্বাচনসমূহের তদন্তের উপর জোর দিলেন

সর্বশেষ সংবাদ

Drones and blackouts inflict a tense summer on Russia-annexed Crimea | International
আন্তর্জাতিক

রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় ড্রোন হামলা ও ব্ল্যাকআউট বৃদ্ধির মধ্যে উত্তাপঘন গ্রীষ্ম

127 underprivileged people receive bicycles, wheelchairs, sewing machines in Dinajpur | District
বাংলাদেশ

দিনাজপুরে ১২৭ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হলো সাইকেল, হুইলচেয়ার, সেলাই মেশিন

BGB seizes 20,000 yaba tablets in Bandarban | District
বাংলাদেশ

বান্দরবানে বিজিবি ২০ হাজার যাবা ট্যাবলেট সহ দুই ব্যক্তি আটক

Rushdie assailant convicted of terrorism charges: US Justice Dept | International
আন্তর্জাতিক

সালমান রুশদির হামলাকারী হাদি মাতারকে মার্কিন বিচার বিভাগ আতঙ্কবাদের অভিযোগে দোষী সাব্যস্ত

Cuba says three quarters of hotels shuttered | Business
অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার তিন-চতুর্থাংশ হোটেল বন্ধ

Helicopter crash in Argentina kills seven | International
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ চলাকালীন ঘটনা

Bolivia prosecutor orders arrest of ex-leader Morales over protests | International
আন্তর্জাতিক

বলিভিয়ায় প্রতিবাদ উস্কে দেওয়ার অভিযোগে মোরালেসের গ্রেফতারি পরোয়ানা

Australian regulator says Telegram breached online safety law | International
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় টেলিগ্রামের বিরুদ্ধে মামলা: নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ

AI data centre supplier Zhongji InnoLight falls on Hong Kong debut      | Business
বাণিজ্য

হংকংয়ে অভূতপূর্ব আইপিওর পর জংজি ইনোলাইটের শেয়ার দুর্বল শুরু

El Salvador issues 1,048-year sentences to gang members | International
আন্তর্জাতিক

এল সালভাদোরে গ্যাং সদস্যদের মাদক ও অর্থ পাচারের জন্য ১,০৪৮ বছর কারাদণ্ড

Stokes should return for 'one more Ashes': Australia coach McDonald | Sports
খেলা

অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ডের মতে, স্টোকসের অবসর থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে

'Heavy wave' of US strikes against Iran completed: CENTCOM | International
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আক্রমণ চালিয়েছে: সেন্টকম

New Zealand foreign minister in racism row with Chinese ambassador | International
আন্তর্জাতিক

চীনের রাষ্ট্রদূত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বর্ণবাদী মন্তব্যে প্রতিবাদ করেছেন

US military launches 'powerful' retaliatory strikes on Iran | News Flash
আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে