দ্য পালস টুডে
EN
ব্রেকিং

সিপিবি বললো, বড় ফাঁপা বাজেট বৈষম্য বাড়াবে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘বড় ফাঁপা বাজেট’ উল্লেখ করে স্বাগত জানাতে অপারগতা প্রকাশ করেছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
বড় ফাঁপা বাজেট,বৈষম্য বাড়বে

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘বড় ফাঁপা বাজেট’ উল্লেখ করে স্বাগত জানাতে অপারগতা প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটি বলেছে, এই বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো আশাবাদ নেই; বরং এটি বৈষম্য আরও বাড়াবে।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বিবৃতিতে বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট অনেক বড় অঙ্কের; কিন্তু একই সঙ্গে বাস্তবায়নের ক্ষেত্রে অসার বা ফাঁপা। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে ঘাটতি মেটাতে নতুন করে প্রায় আড়াই লাখ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একদিকে নতুন ঋণনির্ভর বড় বাজেট, অন্যদিকে সুদ পরিশোধই অন্যতম প্রধান ব্যয়ের খাত—এটিই বাজেটের অসারতা প্রমাণ করে।

সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে সরকারের সক্ষমতা নিয়েও আস্থা রাখা যাচ্ছে না।

তুলনামূলক চিত্র তুলে ধরে সিপিবি বলেছে, ২০১০-১১ সালে বাজেট ছিল জিডিপির ১৬ দশমিক ৯ শতাংশ। এবার টাকার অঙ্কে ৮ গুণ বৃদ্ধি পেলেও বাজেট-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬ শতাংশে যা ১৫ বছর আগের তুলনায় কম।

করনীতি প্রসঙ্গে সিপিবি বলেছে, আইএমএফের শর্তের আওতায় করের জাল বিস্তৃত করার যে নীতি নেওয়া হয়েছে, তাতে শ্রমিক, কৃষক, নিম্ন ও মধ্যবিত্ত এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। সুবিধা পাবে কেবল একটি ক্ষুদ্র গোষ্ঠী—বড় ব্যবসায়ী, ব্যাংকমালিক ও আমদানিকারকেরা।

৩ লাখ ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয়ের কতটুকু উৎপাদনশীল খাতে যাবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক বললেও বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছে সিপিবি।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

সিপিবি নতুন বাজেট সম্পর্কে কী বলেছে?
সিপিবি বলেছে, নতুন বাজেট অসার ও ফাঁপা এবং এটি বৈষম্য বাড়াবে।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ
রাজনীতি

জামায়াতের বিক্ষোভ: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ

জামায়াত বিদ্যুতের দাম বাড়ানোকে গণবিরোধী বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মিনিট পড়া
বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না: মির্জা ফখরুল
রাজনীতি

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, বিভাজন নয়: মির্জা ফখরুল

বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতিনিধিত্ব করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিনিট পড়া
‘ভাইরাল’ না হলে টনক নড়ে না
রাজনীতি

রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না যদি না হয় ভাইরাল: রুমিন ফারহানা

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের টনক নড়ে না বলে মনে করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মিনিট পড়া
বিদ্যুৎ খাতের দুর্নীতি–লুটপাট বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার
রাজনীতি

বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ না করে দাম বাড়িয়েছে সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিদ্যুৎ খাতের সব অনিয়ম-দুর্নীতির সঙ্গে সরকারের সিন্ডিকেট জড়িত।

মিনিট পড়া
হাদি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল
রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশালমিছিল

ইনকিলাব মঞ্চ হাদি হত্যার ঘটনায় জড়িত দেশীয় খুনিদের চিহ্নিত করা, পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মশালমিছিল করেছে।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া
বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়
বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা ঢাকায় জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ঢাকায় আসেন পতাকা বিক্রেতারা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হচ্ছে।

মিনিট পড়া